Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিমানের ব্রেকফেল!

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: January 9, 2013 | 4:16 PM

বাংলাদেশের গণপরিবহনে হরহামেশাই ব্রেকফেলের কথা শোনা যায়। দুর্জনেরা বলে থাকেন, ব্রেকফেল করার পরও ড্রাইভাররা গায়ের জোরে গাড়ি চালাতে চেষ্টা করেন। ফলে অনিবার্যভাবেই ঘটে মারাত্মক সব দুর্ঘটনা। তবে বাংলাদেশের বাস-ট্রাক কিংবা অন্য কোনো যানবাহনে ব্রেকফেল স্বাভাবিক ব্যাপার হলেও বিশ্বখ্যাত বিমান নির্মাতা বোয়িংয়ের বিমান ব্রেকফেল করবে—এমনটা চিন্তা করা কঠিন। বাস্তবে অবশ্য তা-ই হয়েছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানের ব্রেকে সমস্যা দেখা দেয়ায় গতকাল ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিও বিমানবন্দরের মুখপাত্র ইয়ামাগুচি উবে জানান, এএনএ ৬৯৮ বিমানটির ব্রেকে সমস্যা দেখা দেয়ায় সেটি পুনঃস্থাপন করা প্রয়োজন হয়। এ কারণে ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার বোস্টনে জাপান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ বিমানের জ্বালানি চুঁইয়ে পড়লে সেটির উড্ডয়ন বাতিল করা হয়। এর আগেরদিন একই ধরনের একটি বিমানে আগুন লেগে যায়। তবে কোনো ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরপর তিনদিন তিনটি অঘটন ঘটায় আমেরিকার খ্যাতনামা বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সময়টা ভালো যাচ্ছে না বলেই মনে হচ্ছে। এএফপি ও রয়টার্স অবলম্বনে/ আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV