Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিয়ে করে চমকে দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: May 20, 2012 | 7:45 PM

ডেস্ক: মার্ক জুকারবার্গ। এক নামেই সবাই তাকে চেনেন। তিনি চমক দেখাতে পছন্দ করেন। ফেসবুক প্রতিষ্ঠা করে সবাইকে যেমন চমকে দিয়েছেন। সারাবিশ্বকে তিনি এর মাধ্যমে এক সুতোয় গেঁথেছেন। তেমনি তার চেয়েও বড় চমক দেখালেন এবার। আর তা হলো- তিনি বিয়ে করেছেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তিনি বিয়ে করলেন প্রেমিকা প্রিসিলা চ্যান (২৭)কে। এ নিয়ে সারা বিশ্বের মিডিয়া সরগরম। প্রতিটি মিডিয়া এ খবরকে ফলাও করে প্রকাশ করেছে। করবে না-ই বা কেন! যার তার বিয়েতো নয়- ১৮০০ কোটি ডলারম্যানের বিয়ে। মাত্র ২৮ বছর বয়সে এত টাকার মুখ আর কে দেখেছে! তার বিয়ে নিয়ে মিডিয়া সরগরম হবে এটাই স্বাভাবিক। তার নবপরিণিতার মুখখানা কেমন, তিনি কি পরেছিলেন, তার চাহনি কেমন, তিনি হাস্যোজ্বল কিনা- ইত্যাদি জানতে ইন্টারনেটে জ্যাম লেগে গিয়েছিল গতকাল। মার্ক জুকারবার্গ (২৮) এরই মধ্যে ফেসবুকের স্ট্যাটাস পরিবর্তন করে ‘বিবাহিত’ লিখেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও ডেইলি মেইল। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো আলতো এলাকায় জুকারবার্গের নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  এ নিয়ে  বেশ ব্যস্ততায় কেটেছে জুকারবার্গ ও চ্যানের। গত সোমবার মেডিকেল স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রিসিলা। অন্যদিকে জুকারবার্গও এদিন তার ২৮তম জন্মদিন পালন করেন। মজার ব্যাপারটি হলো, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ভেবেছিলেন প্রিসিলা গ্র্যাজুয়েট হওয়ায় পার্টি দেয়া হয়েছে। কনের রুবি পাথরে খচিত আংটিটি নিজেই ডিজাইন করেছেন বর জুকারবার্গ। ৯ বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম পরিচয় হয় জুকারবার্গের। আর ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন তিনি। তাদের বিয়েতে যোগ দিয়েছিলেন ১০০ এর কম অতিথি। তাদেরকে আগে থেকে বিয়ের বিষয়ে কোন ইঙ্গিত দেয়া হয়নি। ফলে অনুষ্ঠানস্থলে গিয়ে তারা থ’ বনে যান। তাদের মধ্যে ছিলেন ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। বিয়ের অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ পরেছিলেন একটি স্যুট ও কনে প্রিসিলা পরেছিলেন প্রথাগত বিয়ের পোশাক। অতিথিদের মাঝে যে খাবার পরিবেশন করা হয় তা ছিল ঘরোয়া। এর মধ্যে ছিল বর-কনের প্রিয় পালো আলতোর সুশি রেস্তোরাঁর বিভিন্ন ডিশ। জুকারবার্গ ও প্রিসিলা কয়েক মাস ধরেই বিয়ে করার পরিকল্পনা করছিলেন। তবে প্রিসিলার গ্রাজুয়েশন সম্পন্ন না হওয়ায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। মার্ক জুকারবার্গের জন্ম নিউ ইয়র্কের ডোব ফেরিতে। সেখানেই তিনি বেড়ে ওঠেন। ফেসবুক প্রতিষ্ঠা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তাকে ২০১০ সালে মাত্র ২৬ বছর বয়সে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV