Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বিশ্বকাপে সব খেলোয়াড়ের ডোপ টেস্ট বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: June 4, 2014 | 9:23 AM

আসন্ন ব্রাজিল বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বিশ্বমঞ্চকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই এবার প্রথমবারের মতো প্রত্যেক ফুটবলারের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে ফিফা। প্রকৃতপক্ষে ডোপ টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের জন্য ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’র ব্যবস্থা করেছে ফিফা। এতে একজন ফুটবলারের পুরো ক্যারিয়ারের রক্ত এবং মূত্র পরীক্ষার বিস্তারিত দেয়া থাকবে।

গত মার্চ মাস থেকে ফিফার চিকিৎসক ও নার্সদের একটি দল বিভিন্ন দেশে ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্পে গিয়ে তাদের রক্ত ও মূত্র পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে। দলটি গত সপ্তাহে আর্জেন্টিনা এবং ফ্রান্সের প্রস্তুতি ক্যাম্পে গিয়ে ডোপ টেস্ট পরীক্ষা করেছে।

গত বছর কনফেডারেশন কাপে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার, ইতালির অধিনায়ক বুফন এবং স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তার মতো বিশ্বের তারকা ফুটবলাররাও এ সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন। গত ১৮ মাসে চেলসি, বার্সেলোনা, সান্তোস ও মন্ট্রেরির ক্লাব দলগুলোর খেলোয়াড়দের ডোপ টেস্ট করেছে ফিফা।বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV