বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ভিডিও কনফারেন্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক ভিডিও কনফারেন্স ২রা মে শনিবার নিউইয়র্ক সময় সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যু্ক্তরাষ্ট আওয়ামী লীগ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবন্দ বক্তব্য রাখেন।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ। ভিডিও কনফারেন্সের শুরুতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান সূচনা বক্তব্যে সামগ্রিক প্রেক্ষাপট বর্ণনা করে ড.শাম্মী আহমেদকে কনফারেন্সে সংযুক্ত যুক্তরাষ্ট্র এবং কানাডা আওয়ামী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানান। ড.শাম্মী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্য যে কোন দু:সময়ে স্বদেশে/প্রবাসে আওয়ামী নেতা-কর্মীরা যে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটার উপর যথেস্ট গুরত্বারোপ করেন। ড.শাম্মী মহামারী মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপগুলো তুলে ধরেন এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী নেতা-কর্মীরা যেভাবে এই মহা দুর্যোগে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন তার প্রশংসা করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








