Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী গড় আয়ু বৃদ্ধি : বৃদ্ধ মানুষের চাপে অর্থনীতি

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: April 18, 2012 | 5:37 PM

প্রত্যাশার চেয়েও বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু তিন বছর বেড়ে গেছে। ফলে বয়োবৃদ্ধ মানুষের ভরণ-পোষণের পেছনে খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের সরকারি ব্যবস্থাপনা ও পেনশন তহবিল অত্যন্ত দুর্বল বলে প্রতিপন্ন হচ্ছে। সমপ্রতি আইএমএফ পরিচালিত এক গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্ম নেয়া বয়োবৃদ্ধ প্রজন্ম ইতিমধ্যেই পশ্চিমা বিশ্বের দেশগুলোর বাজেটে চাপ ফেলা শুরু করেছে। বিশেষ করে অগ্রসর অর্থনীতির দেশগুলোতে ২০৫০ সালের মধ্যে প্রতি একজন কর্মজীবীর বিপরীতে একজন নির্ভরশীল বৃদ্ধ থাকবেন। গবেষণায় দেখা গেছে, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং যে রকম ধারণা করা হয়েছিল দীর্ঘজীবন তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে। ‘বর্তমানের প্রত্যাশার চেয়ে ২০৫০ সালে প্রত্যেকেই যদি আরো মাত্র তিন বছর বেশি বাঁচে তাহলে প্রতি বছরের জিডিপি’র ১ থেকে ২ শতাংশ অতিরিক্ত সম্পদের প্রয়োজন হবে,’ গবেষণায় বলা হয়। শুধু যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তিন বছরের জন্য ব্যক্তিগত পেনশন খাতে নয় শতাংশ অতিরিক্ত বরাদ্দ রাখতে হবে। তাই আইএমএফ বিশ্বের সরকার ও ব্যক্তিগত খাতের প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘজীবনের ঝুঁকি মোকাবিলার জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV