Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের নতুন শীর্ষ ধনী হবেন বিধবা রাইনহার্ট!

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: June 29, 2011 | 12:45 AM

ইউএসএ নিউজ ডেস্ক: তিনি নিঃসঙ্গ এক বিধবা। নাম তার গিনা রিনেহার্ট। বয়স ৫৭ বছর। তিনিই নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার এই নারী এবার বিল গেটস, ওয়ারেন বাফেট, কার্লোস স্লিম এমনকি লক্ষ্মী মিত্তালকে পেছনে ফেলে হতে চলেছেন বিশ্বের শীর্ষ ধনী। ফোরবিস ম্যাগাজিন বিল গেটস, ওয়ারেন বাফেট ও কার্লোস স্লিমকে বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকার উপরের দিকে স্থান দিয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ধনী ভারতের লক্ষ্মী মিত্তাল। তিনি সারা বিশ্বে কিন্তু ৬ষ্ঠ শীর্ষ ধনী। তাহলে কি রাইনহার্ট তাদেরকে টপকে যেতে যাচ্ছেন। তিনি চার সন্তানের মা। সমপ্রতি তার স্বামী মারা গেছেন। তার বয়স যখন ৩০-এর কোটায় তখন তিনি পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তাদের ঋণের দায়ে জর্জরিত খনির মালিক হন। তবে তিনি হুট করে ওই দায়িত্ব নেননি। তিনি অনেক আগে থেকেই খনি চালানোর কৌশল রপ্ত করেছেন। আস্তে আস্তে তিনি সেই ঋণ শোধ করে দেন। গত বছর তার অর্থের পরিমাণ দাঁড়ায় ৬০০ কোটি পাউন্ডেরও বেশি। এর ফলে তিনি ওই বছর অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী বনে যান। কিন্তু সেখান থেকেই যেন তিনি নতুন যাত্রা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জগতের বড় প্রতিষ্ঠান সিটি গ্রুপ তার খনি পরিচালনার ওপর তদন্ত করেছে। তারা দেখেছে, রাইনহার্টের সম্পদ এখন বিস্ফোরণ করার অপেক্ষায়। এখন তার যে সম্পদ আছে আগামী দু’এক বছরে তা ১০ গুণ বেড়ে যেতে পারে।  মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV