Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে দীর্ঘাঙ্গী নারী ও প্রবীণতম ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: December 5, 2012 | 6:12 PM

বেস কুপার

বেস কুপারবান্ধবীর সঙ্গে ইয়াও দেফেন (বাঁয়ে)

বান্ধবীর সঙ্গে ইয়াও দেফেন (বাঁয়ে) I

 

বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় নারী চীনের ইয়াও দেফেন ও প্রবীণতম ব্যক্তি যুক্তরাষ্ট্রের নারী বেস কুপার মারা গেছেন। ইয়াওয়ের বাসস্থান চীনের পূর্বাঞ্চলীয় অ্যানহুই প্রদেশের সুচা এলাকার সরকারি মুখপাত্র বলেন, ‘গত মাসের মাঝামাঝি ইয়াও মারা যান।’ তিনি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি। সংবাদমাধ্যমে গতকালই ইয়াওর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মৃত্যুর সময় ইয়াওয়ের বয়স হয়েছিল ৪০ বছর। ইয়াও ২০১০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম নারীর স্থান লাভ করেন। এদিকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বেস কুপার গত মঙ্গলবার জর্জিয়ার আটলান্টার একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। বেস কুপারের ছেলে সিডনি জানান, তাঁর মা পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কিছু সময় পর তিনি মারা যান। বেসের মৃত্যুর পর বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যের ১১৫ বছর বয়সী নারী দিনা ম্যানফ্রেদিনি। বিবিসি ও এএফপি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV