Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 27, 2012 | 2:43 PM

 

 ডেস্ক: পেট্রো ডলারের দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের মর্যাদা পেয়েছে। বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস-এর মাথাপিছু আয়ের ভিত্তিতে করা ধনী দেশের তালিকার প্রথম স্থান লাভ করে উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশটি। মাত্র ১৭ লাখ জনসংখ্যার কাতারের জনগণের মাথাপিছু জিডিপি ৮৮ হাজার মার্কিন ডলার। ফোর্বস-এর ওই তালিকা প্রদিবেদনে কাতারকে বিশ্বে তেলের দাম কম রাখতে প্রভাব তৈরি করায় অভিনন্দন জানানো হয়। ওই তালিকায় দ্বিতীয়স্থান লাভ করে লুক্সেমবার্গ। মাথাপিছু জিডিপি ৮১ হাজার ডলার। তৃতীয় স্থানে আছে সিঙ্গাপুর, মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৭শ’ ডলার। এতে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ৬ষ্ঠ, মাথাপিছু জিডিপি ৪৭ হাজার ৫শ’ ডলার। কুয়েতের অবস্থান ১৫তম। রিপোর্টে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল ও ২০২০ সালের অলিম্পিক আয়োজন হতে যাওয়া কাতারকে সামপ্রতিক সময়ের হাই-প্রোফাইল বিনিয়োগকারী দেশ হিসেবে উল্লেখ করা হয়। দেশটি তাদের অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি বিশ্বে শান্তিরক্ষায় কূটনৈতিক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই ফলশ্রুতিতে কাতার হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির রাজধানী। ফোর্বস-এর ওই রিপোর্টে উল্লিখিত সবচেয়ে কম আয়ের দেশ যথাক্রমে আফ্রিকার দেশ কঙ্গো জিডিপি ৩১২ ডলার, লাইবেরিয়া জিডিপি ৩৮৬ ডলার ও বুরুন্ডি জিডিপি ৪০০ ডলার। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV