Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: October 19, 2011 | 5:43 PM

প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট ‘আস্কমেন ডট কম’-এর এক জরিপে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মতো ব্যক্তিদের পেছনে ফেলে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হন তিনি।
আস্কমেন ডট কমের সম্পাদক ড্রিউ লুবেগা বলেন, ‘চলতি বছর আমাদের পাঠকদের এই বিশ্বাস অর্জন করার বছর যে প্রিন্স উইলিয়াম অবশেষে একটি বয়সে পৌঁছেছেন। তিনি রাজপরিবারকে এমনভাবে গ্রহণযোগ্য করে তুলছেন, যা তাঁর আগের প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে। ভালো কাজের জন্য নিজের গ্রহণযোগ্যতাকে ব্যবহারে কঠোর পরিশ্রম করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।’
আস্কমেন ডট কমের জরিপে প্রিন্স উইলিয়ামের পরেই আছেন ফরাসি ডিজে ডেভিড গুয়েট্টা। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছেন যথাক্রমে পর্তুগিজ ফুটবল-তারকা রোনালদো ও সাংবাদিক পিয়ার্স মরগান। মার্কিন প্রেসিডেন্ট ওবামা দশম স্থানে রয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন হয়েছেন ৪৯তম। ১৮ থেকে ৪০ বছর বয়সী সাত হাজার ২০০ মানুষ এই জরিপে অংশ নেয় বলে জানানো হয়েছে। পিটিআই অনলাইন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV