Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের সবচে বেশি উপার্জনকারী তারকা ম্যাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: August 27, 2013 | 2:07 PM

 

অপরাহ উইনফ্রে এবং স্পিলবার্গকে পেছনে ফেলে ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন পপতারকা ম্যাডোনা। ফোর্বস ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বছরে সোয়া ১২ কোটি ডলার আয় করে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী তারকার তালিকায় তিনি।

বিশ্বব্যাপী সাড়ে ৩০ কোটি ডলার আয় করা ম্যাডোনার ‘এমডিএনএ’ ট্যুর এবং নিজের ব্র্যান্ডের সুগন্ধী ও ফ্যাশন হাউজের ব্যবসা থেকে গত বছর ম্যাডোনা ওই পরিমাণ অর্থ আয় করেছেন। এছাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ থেকেও ম্যাডোনা লাভ করছেন। ৫৫ বছর বয়সে ম্যাডোনার এই সাফল্য সংগীতে তার প্রভাব বিস্তারেরই ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ফোর্বসের এবারের তালিকার শীর্ষে থাকলেও ম্যাডোনা ভাঙ্গতে পারেননি গত বছরের এক নম্বর অপরাহ উইনফ্রের রেকর্ডকে। ২০১১ সালে সাড়ে ১৬ কোটি ডলার আয় করে তিনিই হয়েছিলেন বিশ্বের সর্বাধিক আয়কারী তারকা। এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ; অস্কারে ঝড় তোলা তার সিনেমা ‘লিংকন’ এর সুবাদে বছরব্যাপী তিনি আয় করেছেন ১০ কোটি ডলার। তৃতীয় স্থান াধিকার করেছেন যৌথভাবে তিনজন। এরা হলেন, এল জেমস, সাইমন কওয়েল এবং হাওয়ার্ড স্টার্ন। — বিবিসি।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV