বিশ্বের ৬০ কোটি নারীকর্মী নিরাপত্তাহীন চাকরির ফাঁদে আটকা পড়েছেন
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের অর্ধেকেরও বেশি নারীকর্মী চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন। তাদের দেয়া হচ্ছে না উপযুক্ত পারিশ্রমিক বা শ্রম অধিকার। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ৬০ কোটি নারীকর্মী নিরাপত্তাহীন চাকরির ফাঁদে আটকা পড়েছেন। আর তা বেশির ভাগ ক্ষেত্রেই শ্রম আইনের আওতার মধ্যে পড়ে না। বহু নারীকর্মী কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে সহিংসতাও বেড়েছে ব্যাপকহারে, যদিও তাদের চেয়ে বেশি সংখ্যক নারী প্রাথমিক অধিকারগুলো ভোগ করতে পারছেন। জাতিসংঘের ‘ইউএন উইমেন’ সংগঠনটির ১৬৯ পৃষ্ঠায় ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব করার বিষয়টিতে ২৮টি দেশে শতকরা ৩০ শতাংশের বা তার বেশি সাফল্য অর্জিত হয়েছে। তবে সাধারণভাবে পুরুষদের তুলনায় নারীদের ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম পারিশ্রমিক দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, লিঙ্গ বৈষম্য দূর করে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বেশ কিছু দেশ দৃষ্টান্তমূলক ও ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তবে তার চেয়েও বেশি সংখ্যক রাষ্ট্রে নারীরা অর্থনৈতিক সংস্থান ও নাগরিক সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে আরও বলা হয়েছে, প্রায়ই নারীদের নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণের অধিকার দেয়া হয় না। সিদ্ধান্ত নেয়া বা সহিংসতায় সুরক্ষার অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয় তাদের। বিশ্বের ৬০ কোটি নারী কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন ও তাদের শ্রম আইনে নির্দেশিত অধিকারগুলো দেয়া হচ্ছে না। রিপোর্টে বলা হয়, যদিও কোন কোন দেশে শ্রম আইনে নারীর অধিকারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো কার্যকর করা হয়নি। এর ফলে নারীরা কর্মক্ষেত্রে নিম্ন মজুরি পাচ্ছেন ও দুর্দশার মধ্যে জীবন যাপন করছেন।মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








