বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, প্রথম দামেস্ক : সবচেয়ে বসবাসের উপযোগী শহর অস্ট্রিয়ার ভিয়েনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থান পেয়েছে। লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। র্যাংকিং নির্ধারণের ক্ষেত্রে কোন শহরের রাজনৈতিক ও সামাজিক স্থীতিশীলতা, অপরাধ প্রবণতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বিবেচনা করা হয়েছে। সে অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের উপযোগী শহর হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। পূর্বে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ছিল। এবার প্রথমবারের মতো ইউরোপের কোন শহর বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করলো।
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়েছে। জরিপ অনুযায়ী বিশ্বের বাসযোগ্য শহরগুলোর মধ্যে প্রথম দশটি হলো যথাক্রমে- অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যাঙ্কুভার, জাপানের টোকিও, কানাডার টরোন্টো, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।
বিপরীতে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর প্রথমে রয়েছে সিরিয়ার দামেস্ক। তালিকার পরবর্তী শহরগুলো হলো, বাংলাদেশের ঢাকা, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির পোর্ট মরিসবি। ইকোনোমিস্ট জানিয়েছে, বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে র্যাংকিং করার ক্ষেত্রে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাস বা যুদ্ধ প্রধান ভূমিকা পালন করেছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








