বিশ্ব অর্থনীতি :ইউরোপে এখন গড়ে প্রতি চারজনে একজন বেকার!
১৭ জাতির ইউরো অঞ্চলে গত অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় যুব-বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯ শতাংশে। অর্থাৎ ওই অঞ্চলে গড়ে প্রায় প্রতি চারজন যুবকের মধ্যে একজনই বেকার হয়ে পড়েছেন। এটি হচ্ছে ওই অঞ্চলে সর্বোচ্চ যুব-বেকারত্বের রেকর্ড। একই সময়ে ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ) যুব-বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪ শতাংশ। এই অক্টোবরে গত বছরের একই সময়ের চেয়ে ইউরো অঞ্চলে সাড়ে তিন লাখ ও ইইউতে দুই লাখ ৭৯ হাজার যুবক চাকরি খুঁইয়েছেন। খবর বাসস ও এএফপির। এই মাসে গোটা ইউরো অঞ্চলে এক লাখ ৭০ হাজারেরও বেশি যুবক চাকরি হারিয়েছেন। অর্থনৈতিক মন্দার কারণে ওই অঞ্চলে কর্মী ছাঁটাই যেমন বেড়েছে, তেমনি বেকারত্ব বৃদ্ধি পাওয়ারও রেকর্ড হয়েছে। ১৭ জাতির ইউরো অঞ্চলের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট গত শুক্রবার এই উপাত্ত প্রকাশ করেছে। ইউরোস্ট্যাটের উপাত্তে দেখা যায়, ঋণসংকটের কারণে ইউরো অঞ্চলের অর্থনীতিতে আবারও নেতিবাচক প্রভাব জোরালো হয়ে উঠছে। যে কারণে কর্মী ছাঁটাই তথা বেকারত্ব বাড়ছে। এই জোটের দেশগুলোতে গত অক্টোবরে মোট বেকার লোকের সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। এতে বেকারত্বের হার বেড়ে ১১ দশমিক ৭ শতাংশে উঠেছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে এ পর্যন্ত টানা ১৪ মাস ধরে ইউরো অঞ্চলে বেকারত্ব বেড়েই চলেছে। এদিকে আগামী বছরে এই অঞ্চলে অভ্যন্তরীণ চাহিদায় দুর্বলতার কারণে বেকারত্ব আরও বেড়ে ১২ শতাংশে উঠবে বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








