Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্ব শান্তি অর্জন ও তা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন দালাইলামা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: June 25, 2011 | 2:05 AM

 শারকে চামান খান: বিশ্ব শান্তি অর্জন ও তা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন দালাইলামা। গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফরকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এর সাথে তিব্বতীয় গুরুর দেখা হলে  তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত দুরূহ কাজ”। এসময় তিনি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি অর্জনের এবং তা সংরক্ষণের জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

  
 অস্ট্রেলিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগদানকালে ড. মোমেনের সঙ্গে দালাইলামার এ কথোপকথন হয়। বাংলাদেশের কর্মশালাগুলিতে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ, প্রচেষ্টা ও কর্মকান্ড তুলে ধরে তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উলেখ্য, ড. মোমেন জাতিসংঘ শান্তিরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা ইস্যুতে ন্যাম সমন্বয়কের ভূমিকা পালন করছেন।

ট্যাগ:
Situs Streaming JAV