Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিষণ্নতা দূর করতে পারে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: December 10, 2012 | 2:47 PM

বিষণ্নম্নতার চিকিত্সায় ব্যবহৃত ওষুধ সেবনের পরও যাদের সমস্যা দূর হচ্ছে না কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির (সিবিটি) মাধ্যমে তাদের সমস্যা দূর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সিবিটি মনোরোগ চিকিত্সায় ব্যবহৃত কাউন্সেলিংয়ের একটি বিশেষ পদ্ধতি। এতে রোগীর নিজের কথা বলার মাধ্যমে নিজের সম্পর্কে  চিন্তা-ভাবনা ও আচরণ পরিবর্তনে উদ্বুদ্ধ করা হয়। বিবিসি জানায়, অন্যান্য চিকিত্সায় ব্যবহৃত ওষুধ সেবনের পাশাপাশি সিবিটি চিকিত্সার অধীনে থাকলে অধিকাংশ ক্ষেত্রে বিষণ্নতার সমস্যা দূর হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিষণ্নতার সাড়ে চার শতাধিক রোগীর চিকিত্সা প্রক্রিয়া এক বছর ধরে পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা এ তথ্য দেন স্বাস্থ্য বিষয়ক ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, বিষণ্নতায় ভোগা দুই তৃতীয়াংশ রোগী অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধগুলোতে কোনো উপকার পান না। গবেষণায় অ্যান্টি-ডিপ্রেস্যান্ট সেবন করেও উপকার না পাওয়া ৪৬৯ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এদের দু’দলে ভাগ করে পরবর্তী এক বছর ধরে এক দলকে শুধু ওষুধের মাধ্যমে চিকিত্সা দেয়া হয়। অপর দলকে ওষুধের পাশাপাশি সিবিটি চিকিত্সাও দেয়া হয়। এক বছর পর ওষুধের পাশাপাশি সিবিটি চিকিত্সা গ্রহণকারী ২৩৪ জনের মধ্যে ৪৬ শতাংশের বিষণ্নতার লক্ষণ অন্ততপক্ষে ৫০ শতাংশ কমে যেতে দেখা যায়। অন্য দলটিতে মাত্র ২২ শতাংশের মধ্যে এ হারে বিষণ্নতা কমে। প্রতিবেদনে বলা হয়, সিবিটির মাধ্যমে বিষণ্নতার লক্ষণ কমার পাশাপাশি রোগীর জীবনযাপন পদ্ধতিতেও উন্নতি লক্ষ্য করা গেছে। এক বছর সময়ের মধ্যে এটি অব্যাহত ছিল। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেন্টাল হেলথ, অ্যাডিকশন অ্যান্ড সুইসাইডের গবেষক নিকোলা উইলস বলেন, গবেষণায় অন্তর্ভুক্ত সিবিটি চিকিত্সা নেয়া সবার ক্ষেত্রে বিষণ্নতা কমেনি। এদের বিষণ্নতার মাত্রা চরম আকার নেয়ায় সিবিটি কাজ করেনি। তবে যাদের সিবিটি চিকিত্সার ফলে সমস্যা কমেছে, তারা সবাই নিজের জীবনযাপন পদ্ধতি বদলাতে প্রয়োজন হতে পারে এমন বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের জন্য প্রতি সপ্তাহে একজন মনোবিজ্ঞানীর সঙ্গে এক ঘণ্টা করে সময় ব্যয় করেছেন বলে জানানো হয়। সূত্র : বিডিনিউজ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV