Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিস্তৃতিতে রেকর্ড করেছে ওকলাহোমার টর্নেডো

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: June 5, 2013 | 6:18 PM

আড়াই মাইলেরও বেশি বিস্তৃত ছিল সেই টর্নেডো                                            আড়াই মাইলেরও বেশি বিস্তৃত ছিল সেই টর্নেডো I যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় আঘাত হানা গত সপ্তাহের ভয়াবহ টর্নেডোটির প্রশস্ততা ছিল আড়াই মাইলের বেশি (২ দশমিক ৬ মাইল)। এটি একটি রেকর্ড। টর্নেডোটির গতি ছিল ঘণ্টায় ২৯৫ মাইল পর্যন্ত। আবহাওয়া কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, ১১ দিনের মধ্যে ওই স্থানে আঘাত হানা সর্বোচ্চ মাত্রার (ইএফ-৫ স্কেল) দ্বিতীয় টর্নেডো ছিল এটি। গত শুক্রবার এল রিনো শহরে এই টর্নেডোর সঙ্গে বন্যায় ১৮ জন প্রাণ হারান। এঁদের মধ্যে তিন আবহাওয়া বিশেষজ্ঞও রয়েছেন। গত ২০ মে ইএফ-৫ মাত্রার আরেকটি টর্নেডো ওই শহরের নিকটবর্তী স্থান মুরে আঘাত হানে। এতে ২৪ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবারের ওই টর্নেডো ব্যাপক আকারের হলেও ওকলাহোমার রাজধানীর জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ায় প্রাণহানি কম হয়েছে। এ প্রসঙ্গে এল রিনোর মেয়র ম্যাট হোয়াইট বলেন, টর্নেডোটি যে স্থান দিয়ে বয়ে গেছে, সেটি সেখান থেকে আরও দুই মাইল ভেতর দিয়ে গেলে তা নগরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থলের সবকিছু উপড়ে নিত। বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV