বিয়ের ব্যাপারে মুখ খুললেন মাইকেল ক্লার্ক
স্পোর্টস ডেস্ক: ব্যাক্তিগত জীবন নিয়ে অন্যের বিচার বিশ্লেষণে একদম স্বস্তি বোধ করেন না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর তাই বিয়ের বিষয়টি বাবা-মায়ের কাছ থেকেও গোপন রাখেন তিনি। গত সপ্তাহে ক্লার্ক অনেকটা গোপনে কাইলি বোল্ডিকে বিয়ে করেন। নর্থ সাউথ ওয়েলস ব্লু মাউন্টেনের বিলাসবহুল অবকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য আর কিছুু একেবারে ঘনিষ্ট বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন তিনি।
ক্লার্ক শুক্রবার অ্যাডিলেডে এক বানিজ্যিক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আগে কাউকে বলিনি, এমনকি আমাদের বাবা-মাও জানতেন না। আমরা খুব অল্প কয়েকজনকে দাওয়াত করেছিলাম আমাদের সঙ্গে অবকাশ যাপনের জন্য। তারাও এটাকে অবকাশ যাপন হিসেবেই মনে করেছিলেন। আমরা আমাদের পরিবারকেও আঘাত দিয়েছি, আমাদের একা থাকতে দিন। ক্লার্ক বলেন, যাচাই-বাছাইটা আমার কাছে এখন অনেক গ্রহনযোগ্যতা পেলেও এটা আমার কাছে কখনও স্বস্তির হবে না।
এক প্রশ্নের জবাবে ৩১ বছর বয়সী ক্লার্ক বলেন , আমি ৩৫ পেরোনোর পর বেশি দিন ক্রিকেট খেলবো না। অবসরের পর আমি যে কোন ব্যবসায় মন দেবো, পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে। আমি সবসময় আমাদের দলটির সাফল্য দেখতে চাইবো।
মাত্র ১৭ বছর বয়সের সময় ক্লার্কের মেরুদন্ডের তিনটি ডিস্কে সমস্যা ধরা পড়েছিল। এটা পুরোপুরি ঠিক হয়নি। সবসময় এর সঙ্গে খাপখাইয়ে চলতে হয়। এজন্য মাঝে তাকে বিরতি নিতে হয়। হত অস্ট্রেলিয়ান গ্রীস্মে তিনি খেলতে পারেন নি। সামপ্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরেও কিছুটা খেলতে পারেননি।
অস্ট্রেলিয়ার মর্টগেজ ও ফাইন্যান্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








