Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিয়ে বিচ্ছেদ ঘটালেন রুশ প্রেসিডেন্ট পুতিন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: June 7, 2013 | 4:59 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন স্ত্রী লুদমিলার সঙ্গে দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন। বিয়ে বিচ্ছেদের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দু’জনই ক্রেমলিনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাম্পত্য জীবন অবসানের কথা জানান। সেখানে ব্যালে ডান্স শেষে তারা দু’জনই এক  টেলিভিশন সাক্ষাত্কারে অংশ নেন। এতে মিসেস পুতিন জানান, প্রেসিডেন্টের সঙ্গে তার বিয়ে ভেঙে  গেছে। তিনি জানান, ‘মার্জিতভাবেই’ তারা বিয়ে বিচ্ছেদ ঘটিয়েছেন। প্রেসিডেন্ট পুতিনও জানান, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দাম্পত্য জীবনের অবসান ঘটানো হয়েছে।’ প্রেসিডেন্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে তিনি স্ত্রীর সহযোগিতা পাচ্ছিলেন না বলে ইঙ্গিতে জানিয়েছেন পুতিন। লুদমিলাও তেমন কথাই বলেছেন। তিনি অনেকটা খোলামেলাভাবেই জানিয়েছেন, দাম্পত্য জীবনে নানা সমস্যা যাচ্ছিল এবং একে অপরের সঙ্গে অনেক সময় ভুল বোঝাবুঝি হতো। এ অবস্থার অবসান চাইছিলেন দু’জনই এবং তারই এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদ ঘটল। পুতিনের কাজের ব্যস্ততার কারণে তিনি অনেক সময় স্ত্রী এবং  মেয়েদের সময় দেননি বলে শেষ সময়ে অনুযোগ করেন লিউদমিলা। পুতিন জানান, তাদের সন্তানরা রাশিয়াতেই  লেখাপড়া করেছে এবং রাশিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছে।  পুতিন দম্পতিকে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ২০১২ সালের ৭ মে ক্রেমলিনে। প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের শপথ অনুষ্ঠানে সেবার তাদের দু’জনকে একসঙ্গে দেখা যায়। ১৯৮৩ সালে পুতিন দম্পতি বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দু’টি মেয়ে রয়েছে। দু’মেয়েই ২০ বছরের কোঠায় পা দিয়েছে। একপর্যায়ে লুদমিলা বলেন, ‘ভদ্মাদিমির ভদ্মাদিমিরোভিচ (পুতিন) পুরোপুরি তার কাজে ডুবে আছেন। আমাদের মেয়েরাও বড় হয়ে গেছে, ওরা ওদের জীবন নিয়ে আছে, আর সত্যি বলতে আমি প্রচারণা পছন্দ করি না।’ পুতিন যোগ করেন, ‘লুদমিলা আলেকজান্দ্রোভনা ও আমি সারাজীবন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখব, আমি নিশ্চিত।’ ১৯৮৩ সালে বয়সে পাঁচ বছরের ছোট বিমানবালা লুদমিলাকে (৫৫) বিয়ে করেছিলেন পুতিন (৬০)। তাদের দুটি মেয়ে রয়েছে। লুদমিলাকে সাম্প্রতিক কমই জনসম্মুখে দেখা গেছে। এ নিয়ে রুশ সংবাদ মাধ্যমে বিভিন্ন কথাও ওঠে। ২০১২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তাদের দু’জনকে একসঙ্গে  দেখা গিয়েছিল। পুতিন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, ২০০৮ সালে সংবাদপত্রে এরকম একটি খবর বের হয়েছিল। তবে খবরটিতে কোনো সত্যতা নেই বলে তখন জানিয়েছিলেন পুতিন।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV