Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বৃটিশ রাজপরিবারে ওবামা’র একদিন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: May 25, 2011 | 10:18 PM

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একই সঙ্গে তারা আলোচনা করেছেন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে। যৌথ সংবাদ সম্মেলনে বারাক ওবামা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে ‘বিশেষ’ সম্পর্ক বলে উল্লেখ করেন। বলেন, এ সম্পর্ক এত দিন যতটা গাঢ় ছিল, তার চেয়ে এবার বেশি শক্তিশালী হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার দেশের নিরাপত্তা ও উন্নতি নিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্কের প্রশংসা করেন। এর আগে দু’নেতা ১০ ডাউনিং স্ট্রিটে লিবিয়া থেকে শুরু করে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডেভিড ক্যামেরন বলেছেন, তারা মধ্যপ্রাচ্যের সামপ্রতিক উত্তেজনা, সন্ত্রাসের বিরুদ্ধে চলমান লড়াই, চাকরির ক্ষেত্র সৃষ্টিসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দু’দেশকে একত্রে বেঁধে রেখেছে নানা বিষয়। এদিকে মঙ্গলবার বিকালে তিনি বাকিংহাম প্রাসাদ থেকে বেরিয়ে চলে যান ডাউনিং স্ট্রিটে। সেখানে তিনি ডেভিড ক্যামেরনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মেতে ওঠেন। সেখানে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে টেবিল টেনিস খেলেন। খেলতে খেলতে দু’নেতা হাতে হাত রাখেন। তা যেন তাদের বন্ধন আরও শক্তিশালী- এমনটাই জানান দিচ্ছিল। তা প্রচারিত হয় টেলিভিশনে। একপর্যায়ে তাকে দেখা যায় বৃটিশ রাজপরিবারের মাঝে। এ সময় ওবামাকে দেখানো হয় রাজপরিবারের ঐতিহ্যময় বিভিন্ন জিনিস। তিনি সাক্ষাত করেন রাজপরিবারের নব দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে। রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও তার দেখাসাক্ষাৎ হয়। প্রিন্স চার্লসের দ্বিতীয় স্ত্রী ও প্রিন্স উইলিয়ামের সৎ মা ক্যামিলা পার্কার অভিবাদন জানান মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে। মানবজমিন
 
ট্যাগ:
Situs Streaming JAV