বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইস্যুতে সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে না পারলে মারা যাবে ১০ কোটি মানুষ
ডেস্ক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইস্যুতে সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি মানুষ মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক বার্ষিক প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে ৩ দশমিক ২ শতাংশ কমে আসবে। উন্নয়নশীল দেশগুলোতে ৯০ শতাংশেরও বেশি মানুষ মারা যাবে। উন্নয়নশীল ও জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগের সমূহ ঝুঁকিতে থাকা ২০ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১৮৪টি দেশের স্বাভাবিক জীবনাযাত্রা ও অর্থনীতিতে জলবায়ু পরিবর্তন নেতিবাচক পরিবর্তন বয়ে আনবে। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবের সঙ্গে দেশগুলোর অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রীনহাউজ গ্যাস নির্গমন ও এর বিরূপ প্রভাবে বরফ গলন, ক্ষরা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি প্রভৃতি ক্রমেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ওই জরিপে দেখা গেছে, বিশ্বে শুধু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বায়ু দূষণ, দুর্ভিক্ষ ও রোগে আক্রান্ত ৫০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। ২০৩০ সালে সে সংখ্যা গিয়ে ৬০ লাখে ঠেকবে। যানবাহন ও বিভিন্ন কল-কারখানা থেকে অতিমাত্রায় কার্বন নিঃসরণও এর জন্য দায়ী। আর জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগের সবগুলো কারণ মেলালে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি মানুষ মৃত্যুবরণ করবে। বৈশ্বিক বার্ষিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলবে জলবায়ু পরিবর্তন। আর তাই এখনই জলবায়ু পরিবর্তন থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেয়ার ব্যাপারে বিভিন্ন দেশের সরকারগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে ওই রিপোর্টে। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের সমূহ ঝুঁকির মুখে দাঁড়িয়ে।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








