Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’র নির্বাচন : নোমান-জয়নাল-খোকা পরিষদ নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: November 6, 2017 | 9:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এর দ্বিবার্ষিক নির্বাচনে নোমান-জয়নাল-খোকা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য কমিটিতে সভাপতি পদে নোমান চৌধুরী, সহসভাপতি পদে জয়নাল এ মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে মাহবুব এ খোদা (খোকা) নির্বাচিত হয়েছেন।

গত ৪ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় গত ২ নভেম্বর নোমান-জয়নাল-খোকা পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাওসারুল হক, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে রিফায়া জামান প্রিয়া, কোষাধ্যক্ষ পদে ফাল্গুনী বড়ুয়া, গণসংযোগ সম্পাদক পদে আতাউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রোকেয়া জামান ইলিজা, ক্রীড়া সম্পাদক পদে ওমর এফ সামি এবং নির্বাহী সদস্য পদে তিনজন হলেন যথাক্রমে মনিকা রহমান, রাজিবুর রহমান ও পঙ্কজ দাস প্রমুখ।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাসান আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উজ্জ্বল বড়ুয়া ও সাজ্জাদুর রহমান।

বাংলাদেশের স্বাধীনতার বছর ১৯৭১ সালে এ সংঠনটির আত্মপ্রকাশের পর থেকে নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা ধরনের বিনোদন আর সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে থাকে বেইন।

নবনির্বাচিত সভাপতি নোমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব এ খোদা (খোকা) জানান, নিউ ইংল্যান্ডে দিনদিন বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলছে। এসব বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দেশের কৃষ্টি ও সংস্কৃতি নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে বিলিয়ে দিতে হবে। তা নাহলে এ দেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম আমাদের দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV