Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ব্যথার ওষুধ শ্রবণশক্তির ক্ষতি করে!

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: September 17, 2012 | 7:41 PM

ইবুপ্রোফেন ও প্যারাসিটামলের মতো ব্যথানাশকের নিয়মিত ব্যবহার নারীদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। ৬২ হাজার নারীর ওপর নতুন একটি গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এতে দেখা গেছে, যে নারীরা সপ্তাহে দুবার ব্যথানাশক ব্যবহার করেন তাঁদের শ্রবণ ইন্দ্রিয়ের কার্যকারিতা হারানোর ঝুঁকি ১৩ শতাংশ বেড়ে যায়। আর যাঁরা সপ্তাহে ছয়বার ইবুপ্রোফেন ব্যবহার করেন তাঁদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি ২৪ শতাংশ। আর সপ্তাহে পাঁচবার প্যারাসিটামল ব্যবহারে এই ঝুঁকি ২১ শতাংশ বেড়ে যায়। তবে যেসব নারী নিয়মিত অ্যাসপিরিন ব্যবহার করেন তাঁদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকির বিষয়টি জানা যায়নি। গবেষকেরা জানান, ব্যথানাশক ব্যবহারের সঙ্গে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকির কারণ কী এবং এই ক্ষতি স্থায়ী কি না, সে বিষয়টি তাঁরা এখনো জানতে পারেননি। গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের নার্সেস হেলথ স্টাডি জরিপ থেকে তথ্য নেওয়া হয়েছে। ১৯৯৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে এক লাখ ১৬ হাজার ৪৩০ জন নিবন্ধিত নার্স জরিপটি চালান। পরে ওই সব তথ্য বিশ্লেষণ করে শ্রবণক্ষমতা হারানোর ১০ হাজারের বেশি ঘটনা ধরা পড়ে। পিটিআই।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV