বাংলাবাজার(স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস সার্ভিস চালুর দাবি, বাস রুট বাস্তবায়ন কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ থেকে কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ব্রঙ্কসবাসী। ব্রঙ্কসে বাংলাবাজার (স্টারলিং) এভিনিউতে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দাবি আদায়ের লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস রুট বাস্তবায়ন কমিটি।
বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস রুট বাস্তবায়নের লক্ষ্যে গত ৯ আগস্ট শনিবার বিকেলে ব্রঙ্কসে বাংলাবাজার (স্টারলিং) এভিনিউর নিরব রেষ্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান উইলিয়াম রিভেরা, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মোঃ এন মজুমদার, এডভোকেট কায়ূম চৌধুরী, জন উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, বখতিয়ার রহমান খোকন, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ইমরান শাহ রন, জামাল হোসেন, আবদুস সবুর, কমিউনিটি বোর্ড মেম্বার সরোয়ার জাহান লাহিন, এ ইসলাম মামুন, মির্জা মামুন, আব্দুল হাসিম হাসনু, কামাল উদ্দিন মজুমদার, এনামুল মজুমদার, আবুল মনসুর, সেরোয়ান চৌধুরী, মিনহাজ শরীফ রাসেল, মোতাছিম বিল্লাহ তুষার, টিপু চৌধুরী, শরাফত হোসেন পাটোয়ারী, নুরুল আলম, জাকির প্রমুখ। ব্রঙ্কসে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ থেকে কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত বাস সার্ভিস চালুর যৌক্তিকতা তুলে ধরে তা বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা বলেন, বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস সার্ভিস চালু হলে ব্রঙ্কস ও কুইন্সবাসী বিশেষভাবে উপকৃত হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এলাকার বাসিন্দাদের। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে সংশ্লিষ্ট এলাকা। বাংলাবাজার (স্টার্লিং) এভিনিউ, আরএফকে ব্রিজ ভায়া এস্টোরিয়া ও উডসাইড রুজভেল্ট-ব্রডওয়ে পর্যন্ত নতুন বাস রুটের প্রস্তাব করেন বক্তারা। বক্তারা এটিকে ব্রঙ্কস ও কুইন্সবাসীর প্রাণের দাবি হিসেবে উল্লেখ করে বলেন, এজন্য অতি শিগগির নিউইয়র্ক ট্রানজিট বরাবরে পিটিশন দেয়া হবে। এই জন্য ব্রঙ্কস এবং কুইন্স এ বসবাসকারীদের সিগনেচার কালেক্ট করতে হবে। সভা চলাকালে বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস রুট বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
সভায় ব্রঙ্কসের বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ থেকে কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত বাস রুট চালুর দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস রুট বাস্তবায়ন কমিটি নামে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ-জ্যাকসন হাইটস বাস রুট বাস্তবায়ন কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক ইমরান শাহ রন, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, রেজাউল করিম সেলিম, নজরুল হক, এ ইসলাম মামুন, জাফর তালুকদার, কামাল উদ্দিন মজুমদার, মিনহাজ শরীফ রাসেল ও মোতাহার হোসেন রুবেল। সদস্য সচিব জামাল হোসেন; সদস্য আবুল মনসুর, এনামুল মজুমদার, সরাফত আলী পাটোয়ারী, টিপু চৌধুরী, জামাল আহমেদ, নুরুল আলম, রঞ্জিত ঘোস, মোতাসিম বিল্লাহ চৌধুরী তুষার, মুজাফফর হোসেন ও সামসুল ইসলাম।
উপদেষ্টা মোঃ এন মজুমদার, রিয়াজ উদ্দিন কামরান, জন উদ্দিন, এডভোকেট কায়ূম চৌধুরী, আবদুল হাসিম হাসনু এবং আবদুস সবুর।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








