ব্রঙ্কসে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর মেহেদি সন্ধ্যা
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর উদ্যোগে মেহেদী সন্ধ্যা এবং ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ছিল মূলত বাফার শিক্ষার্থীর জন্য। ২৬ জুলাই শনিবার এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রঙ্কসে বাফার কার্যালয়ে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে আনন্দ উৎসব। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু, মহিলাদের মেহদী পরা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা সহ কর্মব্যস্ত প্রবাসীদের নির্মল বিণোদনের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য এ উৎসবের।
বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল ইফতার, দ্বিতীয় পর্বে মেহেদী রাঙানো এবং সবশেষে বাফার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন, উত্পলা অধিকারী, মনিকা মন্ডল, শ্যামলী ধর, তাহরিনা পারভীন, ইতি, অধরা, অর্পিতা, দিপু, মোনা এবং বাফার শিক্ষার্থীরা।
বিশেষ সহযোগিতায় ছিলেন : ফারজানা ইয়াসমিন, আফরিনা জিমি, আনিজা বর্না, মাহমুদা হাসান, শারমিন শিলা, পারভীন শিমু, দুলি সায়ীদ, মুন্নুজান নিলা, লুনা, মুন্নি এবং যুথী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ ওমেনস এসোসিয়েশন।
অনুষ্ঠানে বাফার শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক এবং তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যরা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








