ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল : কোরআন বিশ্ববাসীকে দিয়েছে শান্তির ঠিকানা
ইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে গত ১৩ এপ্রিল রোববার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ সাজেদুল হক, সিলেট সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ ক ম আবদুননুর ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
উপচে পড়া মুসল্লির উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, কোরআন বিশ্ববাসীকে দিয়েছে শান্তির ঠিকানা। পবিত্র কোরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন, সৎপথের নির্দেশক এক মহাগ্রন্থ। মহান আল্লাহ নিজেই করেছেন এর শব্দ চয়ন ও বাক্য বিন্যাস। সুদীর্ঘ চৌদ্দশ বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে এ মহা পবিত্র ধর্মগ্রন্থ।
কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, আল-কোরআন এমনই এক তুলনাহীন মহাগ্রন্থের নাম। সেরা এ মহাগ্রন্থটি সারা বিশ্বে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে অথচ একটি শব্দেরও পরিবর্তন হয়নি। সম্পূর্ণ অবিকৃত আল-কোরআন অনন্তকালের গাইড লাইন। মানুষের জীবন চালিকা শক্তি। এটি বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার, সঠিক পথের দিশারী। বিজ্ঞানীদের জন্য একটি বিশাল বিজ্ঞান সংস্থা। আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ।
তিনি বলেন, পবিত্র আল-কোরআন জীবন গ্রন্থ। এতে দেওয়ানি, ফৌজদারি, রাজস্ব, কৃষি, শিল্প, ব্যবসা, উপাসনা, ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক শিষ্টাচারসহ ইহকালীন ও পরকালীন সব কিছুর দিক নির্দেশনা রয়েছে। এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।
অনুষ্ঠানে বক্তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। পরে তবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাবাজার জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব বখতিয়ার রহমান খোকন, মসজিদের ফান্ডরেজিং কমিটির সেক্রেটারী আলমাস আলী, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন, সহ সভাপতি ইলিয়াস আলী, সদস্য জাফর তালুকদার, এহসানুল হক সানী, শাহজাহান, তুষার, হাসান, রেহানুজ্জামান, আকশাদ আলী বাবুল, গোলাম কিবরিয়া, শামিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ এর ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং বাংলাবাজার এলাকায় মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। বেইজমেন্ট সহ তিনতলার এ ভবণটি পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করার কথা রয়েছে। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় গত ৯ আগস্ট। বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন করা হয় গত ২৭ ডিসেম্বর শুক্রবার।
মসজিদের জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২
ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক :
হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬
রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








