Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের বসন্ত উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 18, 2018 | 5:10 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2083421765008945/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য, পিঠা প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করে। চলো মাতি বসন্ত উৎসবে- এ শ্লোগান ধারণ করা এ অনুষ্ঠানের প্রারম্ভে বসন্ত উৎসব নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন।সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আরা বেগমের পরিচালনায় বর্ণিল এ অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফা যৌথভাবে কাজ করে যাচ্ছে।
পরে সঙ্গীত, নৃত্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী তানিয়া, বাফার শিশু শিল্পীসহ অন্যান্যরা। বিপুল সংখ্যক নারী, নতুন প্রজন্মসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর রাত পর্যন্ত বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে শোভা পাচ্ছিল নানা স্বাদের পিঠা। অনুষ্ঠানটি পরিণত হয় পিঠা উৎসবে।

https://www.facebook.com/USANewsNY/videos/2083401901677598/

https://www.facebook.com/USANewsNY/videos/2083410401676748/

https://www.facebook.com/USANewsNY/videos/2083373505013771/

https://www.facebook.com/USANewsNY/videos/2083381038346351/

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV