ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি শিশু-কিশোরদের স্কুলে যাবার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে বেঙ্গল রেষ্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে তারা । এ উপলক্ষে ১ সেপ্টেম্বর দুপুরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সভাপতি রেজাউল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি এক্টিভিস্ট সারোয়ার জাহান লাহিন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, সহসভাপতি রেহানুজ্জামান, প্রদীপ বৈদ্দ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আবদুল বাছির খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল সাপ্লাই ব্যাগ তুলে দেন। বিপুল সংখ্যক প্রবাসী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্কুল সাপ্লাই সংগ্রহ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও নতুন প্রজন্মের অনেকে উস্থিত ছিলেন। এ আয়োজনে সহযোগিতাকারীসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকরা।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








