Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ব্রাজিল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: June 25, 2013 | 1:52 PM

স্পোর্টস ডেস্ক: কনফেডারেশন কাপ শুরুর দিন থেকেই ফুঁসে উঠছে ব্রাজিলের রাজপথ। আর দিন গড়িয়ে এ বিক্ষোভ এরই মধ্যে দেখেছে প্রতিবাদীর রক্তমাখা লাশও। কনফেডারেশন কাপ আসর চলাকালেই এমন অবস্থা, তাহলে বিশ্বকাপে এ চিত্রটা কেমন হবে? ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বহুল প্রচারিত দৈনিক ও গ্লোবো বলছে, ২০১৪-এর বিশ্বকাপ ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হতে পারে। স্বদেশী ফুটবলভক্তদের গভীর সতর্কবাণীতে গ্লোবো জানাচ্ছে, ব্রাজিল ফুটবল সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার আশঙ্কা লাগাতার বিক্ষোভের মুখে আসন্ন বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হতে পারে। কারণ কনফেডারেশন কাপ আসরে বড় অর্থ বিনিয়োগকারী বিপণন প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বেশ ক্ষতির মুখে। সান ফ্রান্সিসকো ক্রনিক্যাল গতকাল খবরে জানিয়েছে, কনফেডারেশন কাপ, বিশ্বকাপ ও আসন্ন অলিম্পিককে ঘিরে দুর্নীতির অভিযোগে আগের দিন রিও ডি জেনিরোর রাজপথে নামে ৩ লাখ বিক্ষোভকারী। ব্রাজিলে গুরুত্বপূর্ণ এমন ঘটনায় আলাদা প্রতিক্রিয়ায় মুখ খুলছেন মাঠের তারকারাও। স্কলারি (ব্রাজিল কোচ): সুবিচার চাই আমরা সবাই। সরকারও নিশ্চয়ই তেমনটি চায়। কিন্তু এমন কঠোরতা ঠিক নয়। কিছু ইস্যু রয়েছে, যার সমাধানে দুই-এক বছর এমনকি দশ বছর সময়ও লাগতে পারে। পেলে (সাবেক তারকা): ব্রাজিলে বাজে লোকরা সুযোগের অপব্যবহার করেছে। এমনকি ব্রাজিলবাসীর শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ মারপিটে দমন করতে গিয়ে এ বিক্ষোভ উসকে দিয়েছে তারাই। এমন সব দস্যু ও বাজে লোকদের আমরা ছাড় দিতে পারি না। নেইমার (বর্তমান খেলোয়াড়): দেশের রাজপথে এ চিত্র দুঃখজনক। দেশের হয়ে আমি শুধু ফুটবল পায়েই লড়তে জানি। ডেভিড লুইজ (খেলোয়াড়): ব্রাজিলবাসী তাদের দেশকে ভালবাসে- এ প্রতিবাদ তারই প্রমাণ। ফ্রেড (খেলোয়াড়): আমি বিক্ষোভকারীদের পক্ষে, যতক্ষণ তাদের প্রতিবাদটা শান্তিপূর্ণ দেখছি। পাবলিক ট্রান্সপোর্ট, জনস্বাস্থ্যসেবার মতো বিষয় নিয়ে লড়ছেন তারা। আলবার্তো জাকেরনি (জাপান কোচ): এ মুহূর্তে জনসাধারণের অসন্তোষ ও রোষ দেখে আমি এবং আমার পুরো দল খুবই দুঃখিত। সমাজ, সামাজিক জীবন, খেলাধুলা- কোন কিছুর জন্যই এটা মঙ্গলজনক নয়। প্রানদেলি (ইতালি কোচ): একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমি চাইবো, কাল যখন ফুটবলপাগল দর্শকদের জন্য এখানে একটি বড় খেলা বসবে, তখন ১৫০ গজ দূরে স্টেডিয়ামের বাইরে কোন মারমার-কাটকাট ঘটনা দেখতে হবে না। মন্তেলিভো (ইতালি খেলোয়াড়): কোন বড় বিষয়ে কেউ যদি তাদের অখুশি ভাব প্রকাশ করেন বা প্রতিবাদ দেখান- তাহলে মারাত্মক রূপ না নিলে তাতে বাকিদেরও সম্মান দেখানো উচিত।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV