Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ব্রিটেনের রাজপরিবারের ১০ হাজার হীরার প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: June 30, 2012 | 12:16 PM

প্রদর্শনীতে থাকছে ব্রিটিশ রাজপরিবারের এসব হীরার অলংকার

প্রদর্শনীতে থাকছে ব্রিটিশ রাজপরিবারের এসব হীরার অলংকার-বিবিসি

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাজপরিবারের ১০ হাজারেরও বেশি হীরার অলংকার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ব্যাকিংহাম প্যালেসে প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে, ‘ডায়মন্ডস: এ জুবলি সেলিব্রেশন’। আজ শনিবার শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ৮ জুলাই পর্যন্ত। দ্বিতীয় দফায় ৩১ জুলাই শুরু হয়ে চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
প্রদর্শনীর পরিচালক ক্যারোলিন দো গুইটাউট জানান, প্রদর্শনীতে বর্তমান রানির ব্যক্তিগত ব্যবহার্য রত্নের পাশাপাশি ঠাঁই পাবে রাজপরিবারের অন্যান্য সংগ্রহও। ৩০০ বছর ধরে রাজা বা রানিরা বিভিন্ন উৎসবে পরেছেন এমন সব রত্নখচিত অলংকারও প্রদর্শনীতে রাখা হবে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড কুলিনানও থাকবে। তিন হাজার ১০৬ ক্যারেট ওজনের এ রত্নটি দেখার সুযোগ পাবে জনসাধারণ।
কিছু কিছু রত্ন এই প্রথমবারের মতো জনসম্মুখে বের করা হচ্ছে। এগুলো আগে সাধারণ মানুষ কখনোই দেখেনি। এর মধ্যে রয়েছে দিল্লি দুর্বার টায়রা এবং ককসিং টায়রা। এ ছাড়া রানির ব্যবহূত ঐতিহ্যবাহী অলংকারও দেখা যাবে প্রদর্শনীতে। যেমন রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর সিংহাসনে আরোহণের দিন যে নেকলেস পরেন, সেটি রাখা হবে। এ নেকলেসটি রানি আলেক্সান্দ্রা, রানি মেরি, রানি দ্বিতীয় এলিজাবেথের মা রানি এলিজাবেথও তাঁদের সিংহাসনের আরোহণের দিন পরেছিলেন।
প্রদর্শনীর পরিচালক ক্যারোলিন বলেন, তিন শতক ধরেই ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা এসব রত্ন তাঁদের জাঁকজমকপূর্ণ জীবনে প্রদর্শন ও সাজসজ্জার কাজে ব্যবহার করে আসছেন। সেই সঙ্গে এসব রত্ন তাঁদের রাষ্ট্রীয় ক্ষমতারও প্রতীক। বিবিসি, রয়টার্স।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV