Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ব্রিটেনে ‘অনার কিলিং’ : কিশোরী হত্যার দায়ে পিতামাতার কারাদণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: August 4, 2012 | 3:23 PM

Details

ব্রিটেনে ন’বছর আগে এশীয় বংশোদ্ভূত এক কিশোরীকে হত্যা করার দায়ে তার বাবা-মা দু’জনের শুক্রবার অন্তত পঁচিশ বছর করে কারাদণ্ড হয়েছে।

সতেরো বছর বয়সী শেফিলিয়া আহমেদকে যখন হত্যা করা হয়, তখন তার পশ্চিমী ধাঁচের জীবনযাপন পরিবারে কলঙ্ক বয়ে আনছে- এমনটাই ছিল তার বাবা-মার বক্তব্য। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ারের বাসিন্দা ১৭ বছরের শেফিলিয়া তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ২০০৩ সালে। ছয় মাস পর কাম্ব্রিয়ার এক নদীতে তার মৃতদেহ পাওয়া যায়।

শেফিলিয়ার বাবা ৫২ বছরের ইফতিখার আর তার ৪৯ বছরের মা ফারজানা আহমেদ তাকে হত্যা করার কথা অস্বীকার করেন। কিন্তু আদালতের জুরিরা তাদের দু’জনকেই হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

বিচারপতি বলেছেন, তাদের নূন্যতম ২৫ বছর জেল খাটতে হবে। রায়দানকালে বিচারপতি ওই দম্পত্তির উদ্দেশ্যে বলেন, “সন্তানের প্রতি ভালবাসার চেয়ে আপনাদের কাছে বেশি মূল্যবান পারিবারিক ও সামাজিক সম্মান- যেটা আপনাদের জন্য ছিল বেশি উদ্বেগের।”

শেফিলিয়ার বাবা-মা বেশ কয়েক বছর মেয়ের ওপর নানা ধরনের অত্যাচার নির্যাতন চালানোর পর প্লাস্টিকের ব্যাগ দিয়ে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

মামলার রায়ের পর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বলেন, শাফিলিয়া গর্ব করার মত একজন মেয়ে, তার এই হত্যা একটা মর্মান্তিক ও জঘন্য ঘটনা।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অভিযোগ করেন, শেফিলিয়ার আচার-আচরণ তার পরিবারের জন্য অসম্মানের এই কারণেই তার বাবা-মা তাকে হত্যা করেছেন।বিবিসি / ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV