ব্রুকলিনে বাংলাদেশী এন্ড আমেরিকান সোসাইটির ইফতার পার্টি
নিউইয়র্ক: সুপ্রিম কোর্টের মাননীয় জাস্টিস সিলভিয়া হিন্ডস-র্যাডিক্স বলেছেন, আমি যে জাস্টিস হিসেবে কোর্টে বসছি তার পেছনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যক্ষ অবদান আছে।’ তাই যেকোন আইনগত ইস্যুতে বাংলাদেশীদের প্রয়োজনের প্রতি দৃষ্টি দেয়া হবে। নিজেকে একজন ইমিগ্র্যান্ট হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমি বুঝি ইমিগ্র্যান্টদের সমস্যা কী।
তাই কোর্টে সকলের অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কথা শোনার নিশ্চয়তা দিচ্ছি।’ গত ৩ সেপ্টেম্বর ব্রুকলিনে বাংলাদেশী এন্ড আমেরিকান সোসাইটি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ইফতার পার্টি ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল কোর্ট জাজ সিলভিয়া জি অ্যাশ, রেভিনিউ ডিপার্টমেন্টের কর্মকর্তা এলসা জেকব, কংগ্রেশনাল লিয়াজোঁ জে লিসট্রা কলিস, ডিস্ট্রিক্ট ইলেভেন এর রিপ্রেজেন্টেটিভ রন টমাস, ক্যারিবিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের নেত্রী ভেরনিকা জেকব, আইনজীবী মিজ স্টেসি জ্যাকব।বাংলাদেশী এন্ড আমেরিকান এসোসিয়েশনের সভাপতি আবুল বাশারের সভাতিত্বে এবং সমন্বয়কারী শাহ নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশনের সভাপতি আখতার হোসেন বাদল ও দেশবাংলা সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান।
আখতার হোসেন বাদল তার বক্তব্যে নিউইয়র্কে চাকুরীর সংকটের কথা উল্লেখ করে পাবলিক অফিসিয়ালদের প্রতি চাকুরী বৃদ্ধির আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে আগামী ২ নভেম্বর বিভিন্ন পাবলিক অফিসের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে ১৪ সেপ্টেম্বর হবে প্রাইমারি সিলেকশন।অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা কামালুদ্দীন ও মোনাজাত করেন ক্বারী মাওলানা আবুল কাশেম। বাংলাদেশী এন্ড আমেরিকান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সহ সাংবাদিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








