ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রজুড়ে চরম বিপর্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রজুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন লাখো মানুষ। অন্তত ১৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় ২৪ জানুয়ারি শনিবার থেকে শীতকালীন ঝড় আঘাত হানার পর বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।
‘হাড়কাঁপানো ও বিপজ্জনক’ শীতকালীন ঝড়ে রোববার নিউইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, হাডসন ভ্যালি, নর্থ জার্সি ও কানেকটিকাটের কিছু এলাকায় অন্তত তুষারপাত ১৮ ইঞ্চি।
রোববার সন্ধ্যার মধ্যেই অধিকাংশ তুষারপাত সম্পন্ন হয়। সেন্ট্রাল পার্কে রেকর্ড করা হয়েছে ১০.৬ ইঞ্চি তুষার। রাতভর তুষার ও বরফবৃষ্টি অব্যাহত থাকার পর সোমবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়েছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








