ভাইরাস হতে সাবধান! ইন্টারনেট ব্যবহারকারীরা জেনে নিন

ডেস্ক: বিশ্বের প্রায় ৩ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে আগামীকাল ডিএনএসচেঞ্জার নামে একটি ভাইরাস সক্রিয় হতে পারে। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ হাজার ইন্টারনেট ব্যবহারকারী ঝুঁকিতে রয়েছেন। বেশ কৌশলী এ ম্যালওয়্যারটি তাই আজই শনাক্ত করার পরামর্শ দিচ্ছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। ২০০৭ সালে প্রথম এ ভাইরাসটিতে আক্রান্ত হয় বেশ কিছু কম্পিউটার। প্রথম পর্যায়ে এটি কম্পিউটারের ডিএনএস সেটিংসকে পরিবর্তন করে দেয়। ফলে ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই ঢুকে পড়েন ক্ষতিকর ওয়েবসাইটগুলোতে। কারণ, ম্যালওয়্যারটি কম্পিউটার নিয়ন্ত্রণ করে ও ব্যবহারকারীকে ভুল নির্দেশনা দেয়। এমনকি অ্যান্টিভাইরাস বা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি আপডেটের ওয়েবসাইটগুলোতে ঢুকতে বাধা দেয় ডিএনএসচেঞ্জার ম্যালওয়্যারটি। একটি চক্র এ ম্যালওয়্যারকে নিজেদের অসাধু উদ্দেশ্যে কাজে লাগিয়ে হাতিয়ে নেয় বহু টাকা। ২০১১ সালে এ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের কম্পিউটারে এখনও ম্যালওয়্যারটি রয়ে গেছে। আগামীকালই সেটি পুনরায় অ্যাক্টিভেট হবে। এরই মধ্যে বেশ কয়েকটি ওয়েবসাইটে ডিএএনএসচেঞ্জার ম্যালওয়্যার শনাক্ত ও তা অপসারণের পথ বাতলে দেয়া হয়েছে। গুগলও গত মে মাস থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করছে। জুনে ফেসবুকও একই পথ অনুসরণ করে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








