Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভাই প্রিন্স উইলিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই প্রিন্স হ্যারি ছুটে গিয়েছেন পিপার কাছে

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 1, 2011 | 12:54 AM

ইউএসএনিউজ ডেস্ক: ভাই প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট ভাই প্রিন্স হ্যারির প্রেমিকা চেলসি ডেবি। তা সত্ত্বেও তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের বোন পিপার রূপে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই তিনি ছুটে গিয়েছেন পিপার কাছে। উইলিয়ামের মতো করেই তিনি তার কানের কাছে বলেছেন- আজ তোমাকে খুবই, মারাত্মক রকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু সে কথা ওয়েস্টমিনস্টার অ্যাবের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তা পত্রিকায় ফাঁস হয়ে পড়েছে। পত্রিকায় গতকাল তাদের যুগল ছবি ছাপা হয়েছে। তাতে প্রিন্স হ্যারি ও পিপাকে বেশ মানানসই দেখায়। এ নিয়ে তার প্রেমিকা চেলসি ডেবি মনঃক্ষুণ্ন হলেও প্রশংসায় পঞ্চমুখ চারদিক। ফেসবুক, টুইটারে অবিরাম মন্তব্য দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেট ক্যাপ্টেইন মাইকেল ভন, কমেডিয়ান কেটি ব্রান্ড সহ সাধারণ বৃটিশরা। মাইকেল ভন তো টুইটারে কৌতুক করে বলেই বসেছেন- ‘হ্যারি বিকেলটা তোমার হোক। একটা কিছু করো’। আর কেটি ব্রান্ড লিখেছেন, ‘হ্যারি এবং পিপা ফিসফিসিয়ে কোন নোংরা কথা, প্রেমে মাখামাখি
হয় এমন কিছু কথা বলেছেন খুব ঘনিষ্ঠ হয়ে’। আবার পিপার পোশাক ও সাজা দেখে মুগ্ধ অনেকে। বোন কেট মিডলটন বিয়েতে যে গাউনটি পরেছেন তার ডিজাইনার ছিলেন আলেকজান্দার ম্যাককুইনস স্টুডিওর সারা বার্টন। একই ডিজাইনারের সাদা সাটিন কাপড়ের মনোহর একটি পোশাক পরেছিলেন পিপা। তার সামনের দিকটা ছিল কিছুটা খোলা, ঢিলেঢালা। তাতে বসানো হয়েছিল আইভরি। যখন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে লাল গালিচা বেয়ে তিনি অভ্যর্থনা ফটকের পাশে দাঁড়ান তখন অনুষ্ঠানের বাকিরা তাকিয়ে ছিলেন তার দিকে। শুধু তিনি একাই নন। তার মা-ই বা কম যান কিসে। সব বিচারে উইলিয়ামের রাজপরিবারের চেয়ে সাধারণ ঘরের মেয়ে কেট মিডলটনের পরিবার বেশভুষায় কোন অংশে কম যান নি। তারা রাজপরিবারের সমকক্ষ- যেন তেমনটাই জানান দিয়ে দিলেন। ওদিকে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে নবদম্পতি বাকিংহাম রাজপ্রাসাদে গিয়ে ব্যালকনিতে দাঁড়ান ঐতিহাসিক চুমু বিনিময়ের জন্য। এ সময় তাদের সঙ্গে প্রিন্স হ্যারি, পিপা, প্রিন্স চার্লস, কেটের পিতা মাইকেল মিডলটন সহ অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো- এখানেও পিপার পাশে গিয়ে দাঁড়ান প্রিন্স হ্যারি। এ নিয়ে টুইটারে অনেকেই চটক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘আমার জীবনে যত সুন্দরী  দেখেছি তার মধ্যে পিপা সবার সেরা’। হার্টফোর্ডশায়ারের ক্যারোল ডেনেহি লিখেছেন- ‘‘আমার কাছে, বিয়ের অনুষ্ঠানের পুরোটাই যেন সবার অলক্ষ্যে ‘চুরি’ করে নিয়েছেন পিপা মিডলটন’’। এক কথায় তিনি অসীম সুন্দরী। তবে তাকে যতই সুন্দরী দেখাক, হ্যারি যতই তাকে সুন্দরী বলুন, যতই হ্যারি ও পিপাকে নিয়ে রসালো গল্প সৃষ্টি হোক- একটি কথা সবাইকে মানতেই হবে। তাহলো পিপা মিডলটন তার হৃদয়ে ঠাঁই দিয়েছেন এক স্বপ্নপুরুষকে। তিনি হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স লডন (৩০)।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV