ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত
ঝিনাইদহ মহেশপুরের জলুলী সীমান্তে গরু পাচারকালে আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। ভোরে দু’জন গরু ব্যবসায়ী ঝিনাইদহের লেবুতলা সীমান্ত হয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতর জলুলী ক্যাম্পের ৫২ নং মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই লালু মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। আরো এক গরু ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








