Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়ার শোক প্রকাশ, ভারতীয় কনস্যুলেটে শোকবইয়ে স্বাক্ষর

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: September 2, 2020 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আজ নিউইয়র্কস্থ ভারতীয় কনস্যুলেট জেনারেলে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন কনসাল জেনারেল।

এ সময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভারতীয় কনস্যুলেট জেনারেল এর নবাগত কনসাল জেনারেল রনধীর জাসওল এর আমন্ত্রণে একটি সৌজন্য সাক্ষাতও করেন। বৈঠকে কনসাল জেনারেল প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন যে, তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালে প্রয়াত প্রণব মুখার্জির গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ভারতীয় কনস্যুলেট জেনারেলে শোক প্রকাশ করতে আসায় বাংলাদেশের কনসাল জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান ভারতীয় কনসাল জেনারেল। বৈঠকে কনসাল জেনারেল রনধীর জাসওল ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উভয়েই দু’দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার জন্য একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3′ ভারতীয় কনসাল জেনারেলকে উপহার দেন। বইসমূহ পেয়ে ভারতীয় কনসাল জেনারেল অভিভূত হন এবং বলেন যে এই ঐতিহাসিক দলিলসমূহ তিনি সযত্নে সংরক্ষণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV