ভারতের ৬০ কোটি মানুষ অন্ধকারে নিমজ্জিত, জনজীবন অচল
ডেস্ক: ভারতের ২৮টি প্রদেশের মধ্যে কমপক্ষে ২০টি প্রদেশে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে প্রায় অচল হয়ে পড়েছে দেশটির জনজীবন। ভারতের উত্তর, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রধান বৈদ্যুতিক গ্রিড সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় দুর্যোগ নেমে আসে প্রায় সর্বত্র। দেশটির ৬০ কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হন। এদিকে দুই দিন অন্ধকারে নিমজ্জিত থাকার পর ভারতের রাজধানী দিল্লির অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নজিরবিহীন এ বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন থমকে যায়। ভারতের অন্যতম বিদ্যুৎচালিত রেল-যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। শ’ শ’ ট্রেন দাঁড়িয়ে ছিল লাইনের ওপর। দিল্লির মেট্রো রেল সার্ভিস বন্ধ ছিল। শহরের ট্রাফিক ব্যবস্থাও ছিল একেবারে নাজুক। ফলে বিশাল এলাকাজুড়ে যানযটের দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এখনও পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। ভারতের উত্তরে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ ও রাজস্থান এবং পূর্বে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড অন্ধকারে নিমজ্জিত হয়। ভারতের পূর্বাঞ্চলে ভূগর্ভস্থ লিফট অচল হয়ে পড়ায় প্রায় ২০০ জন খনি শ্রমিক আটকা পড়েছেন। অবশ্য পরে তাদের উদ্ধার করা হয়। রাত নেমে আসার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন প্রদেশ পরিণত হয় ভুতুড়ে জনপদে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








