Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভারতে কোটামুক্ত পোশাক রপ্তানি এক কোটি পিসে উন্নীত, ট্রানজিট মাশুল পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: April 23, 2011 | 11:29 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকের কোটামুক্ত রপ্তানির সীমা ৮০ লাখ পিস থেকে এক কোটি পিসে উন্নীত করেছে ভারত। পাশাপাশি, ট্রানজিটের ক্ষেত্রে ভূখণ্ড ব্যবহারের জন্য আন্তর্জাতিক প্রথা অনুযায়ী বাংলাদেশকে মাশুল দেবে ভারত।আজ শনিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।যৌথ সংবাদ সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, বাংলাদেশে যে পাঁচ লাখ টন খাদ্যশস্য রপ্তানির কথা ছিল, তা যথা শিগগির করা হবে। এর মধ্যে আছে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম।দুদিনের সফরের প্রথম দিনেই বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর দুজনই সংবাদ সম্মেলনে আসেন।ট্রানজিটের বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক রীতি-নীতি মেনেই ট্রানজিটের জন্য একটি মাশুল দেওয়া হবে।”চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে ভারতের পক্ষ থেকে একটি প্রোটোকল দেওয়া হয়েছে বলে জানান তিনি।ট্রানজিটের মাশুল নির্ধারণে বাংলাদেশ সরকার কাজ করছে জানিয়ে ফারুক খান বলেন, এটি শিগগিরই চূড়ান্ত হবে।বাংলাদেশে ভারতের সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগের বিষয়টি (পাইপলাইন) অপেক্ষায় আছে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, আগামী জুন মাসে সীমান্তহাট বাস্তবায়িত হবে। বিএসটিআইকে উন্নত করার ব্যাপারে ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে।ফারুক খান বলেন, পাট রপ্তানির ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা ছিল, যা ভারত তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছে।সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV