Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: March 3, 2020 | 10:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভারতের দিল্লীতে সংখ্যালঘু মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের ডাইভারসিটি প্লাজা চত্ত¡রে গত ১লা মার্চ রবিবার বাদ মাগরিব মানবাধিকার সংস্থা গ্লোবাল হিউম্যান রাইট্স ইউএসএর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ হেলাল মাহমুদ ও পরিচালনা করেন কায়কোবাদ খান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রফেসর ফজলুল কাদের, হাফেজ আবদুর রহীম মাহমুদ, শামসুল আলম মিয়া, মুহাম্মদ নাদের, আক্তার হোসেন, মাওলানা আনোয়ার কাদেরী, খান শওকত, নাজের উদ্দীন, সেন্টু মিয়া, লুৎফুর রহমান প্রমূখ।

প্রতিবাদ সভায় ভারতের দিল্লীর পরিস্থিতিতে বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকারের দাঙ্গাঁকালীন সময়ে নির্লিপ্ত থাকার নিন্দা জানান। প্রতিবাদ সভায় বক্তাগণ ভারত সরকারকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। বক্তাগণ উল্লেখ করেন যে, ভারত একটি বহু ধর্ম ও বহু ভাষার সংমিশ্রিত রাষ্ট্র, যা এর সংবিধানেও উল্লেখ রয়েছে এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখা হয়েছে। তারপরও ভারত সরকার কেন নতুন নতুন আইন করে সমাজে সাম্প্রদায়িক বিভক্তির সৃষ্টি করছেন? বক্তাগণ বলেন, দাঙ্গাঁয় যারা হত্যা অগ্নিসংযোগ ও লুন্ঠন করেছে, তাদের চিহিৃত করে শাস্তি বিধান করা হোক। সাথে সাথে ঘজঈ ও ঈঅঅ এর মত সকল বৈষম্যমূলক আইন বাতিল করা হোক। সার্বিক পরিস্থিতির উন্নতি কামনা করে প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV