ভালেন্টাইন দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন: জিলকে দেখার কিছুক্ষণ পরই মনে হয়েছে বিয়ে করতে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ভালেন্টাইন দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, ড. জিলকে দেখার কিছুক্ষণ পরই মনে হয়েছে বিয়ে করতে। পিপল ম্যাগাজিনে ভিডিও সাক্ষাৎকারে জো বাইডেন এবং তার স্ত্রী ড. জিল বাইডেন নিজেদের ৪৩ বছরের সুখী দাম্পত্যের গোপন কথা শেয়ার করেছেন। তারা জানান, কখন এবং কিভাবে তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটি রোববার প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
বাইডেন বলেন, জিলের সঙ্গে দেখা হওয়ার অল্প সময়ের মধ্যেই তাকে বিয়ে করতে চেয়েছিলাম। প্রত্যেকে মনে করে বিয়েতে দুই পক্ষের সমান আগ্রহ থাকতে হয়। কিন্তু এটা ঠিক নয়। কখনো কখনো কম বেশি হলেও হয়। এখানে পারস্পারিক বোঝাপড়াটাই আসল। আমরা দুজন দুজনকে সবসময় সমর্থন দিয়েছি।
বাইডেন বলেন, দুজনে এতটা পথ হাঁটার একথা বলতে পারি, মাঝে মাঝে সম্পর্কের ভেঙে যাওয়া জায়গাগুলি আরও শক্তিশালী করা উচিত । তিনি বলেন, সময়ের সাথে সাথে আমরা এটাই অর্জন করার চেষ্টা করেছি এবং সেখান থেকেই শিখেছি। জো বাইডেন অনুষ্ঠানের শেষে বলেন, যত সময়ই লাগুক না কেন একে অপরকে জানাটা গুরুত্বপূর্ণ। জিল এখনো সেই চেষ্টা করে। আর আমার হৃদয়ও ব্যাকুল থাকে তার জন্য।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








