Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ভাষা শেখার জন্য উত্তম বয়স কত?

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: November 1, 2018 | 12:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: মানুষে-মানুষে যোগাযোগের প্রধানতম মাধ্যম ভাষা। ভাষা মানুষের জন্মগত বৈশিষ্ট্য যা কিনা তার পারিপার্শ্বিক অবস্থার ওপরও অনেকাংশে নির্ভরশীল। জন্মগতভাবে প্রতিটা মানুষই মা-বাবার মুখের চর্চিত ভাষা আয়ত্ত করে থাকে। এই ভাষা বলার জন্য মানুষকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। তবে মানুষ অনেক সময় নিজের মাতৃভাষা ভিন্ন অন্য ভাষা শিখে থাকে। মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার সময়ই প্রতিবন্ধকতার মুখে পড়ে মানুষ। মানুষের ইচ্ছাশক্তি থাকলে শত প্রতিকূলতার মধ্যেও নতুন ভাষা শেখা সম্ভব। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের সামনে এসে দাঁড়িয়েছে – কোনো বয়সে মানুষ দ্রুত ভাষা রপ্ত করতে সক্ষম হয়। একটা সময় মনে করা হতো, শিশু বয়স থেকে নতুন কোনো ভাষার মধ্যে থাকলে মানুষের তা শিখতে কম সময় লাগে। কিন্তু নতুন গবেষণায় ভাষা বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, বাচ্চা বয়সে নয় বরং পরিণত বয়সের মানুষের পক্ষেই দ্রুত ভাষা আয়ত্ত করা সহজ। উত্তর লন্ডনের স্প্যানিশ নার্সারি স্কুলের পরিচালক কারম্যান র্যামপারস্যাডের মতে, ৫-৬ বছরের শিশুরা সাধারণত ভাষা শেখে না, তারা ভাষার কিছু শব্দ আয়ত্ত করে মাত্র।

কারম্যান র্যামপারস্যাড বলেন, ব্যাপক অর্থে বললে একজন পূর্ণাঙ্গ মানুষ একটি নতুন ভাষা শেখার সময় নিজের জীবনের নানা স্তরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। শিশুরা খুব দ্রুত সময়ের মধ্যে অনেক শব্দ শুনে রপ্ত করে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, নিজের মাতৃভাষার ক্ষেত্রেই এটি বেশি কার্যকরী হয়। একজন পূর্ণাঙ্গ মানুষ গভীর মনোযোগ দিতে পারে যার মাধ্যমে দ্রুত নতুন শব্দ শিখতে পারে। এছাড়া বেশ সহজেই ঐ ভাষার ব্যাকরণ জ্ঞানও রপ্ত করতে পারে। একজন পূর্ণাঙ্গ মানুষের সামাজিক পরিপ্রেক্ষিত, শিখন পদ্ধতি এমনকি নতুন ভাষাভাষী কারো সাথে প্রেম কিংবা বন্ধুত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উন্নয়নশীল ভাষাতত্ত্বের অধ্যাপক এবং ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিলিনগুয়ালিজম ম্যাটারস সেন্টারের পরিচালক এন্তোনেলা সোরাসে বলেন, বয়সের সাথে সাথে সব কিছু নিচের দিকে ধাবিত হয় না। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, শিশু শিক্ষার্থীরা উন্মুক্ত শিক্ষণ ব্যবস্থায় খুবই খারাপ করে কারণ তাদের অবধারণগত নিয়ন্ত্রণ কম, একই সাথে মনোযোগ এবং মুখস্ত করার ক্ষমতাও কম। এসব ক্ষেত্রে বরং পূর্ণাঙ্গ বয়সের শিক্ষার্থীরা অনেক ভালো। বয়সের কারণেই তাদের মধ্যে মনোযোগ দিয়ে শেখার প্রতি বেশি ঝোঁক কাজ করে।

ইসরাইলে একই ধরনের এক গবেষণা হয়েছে। ভিন্ন ভাষা শেখা এবং ব্যবহারের ক্ষেত্রে ৮ বছরের শিশু, ১২ বছরের শিশু এবং প্রাপ্ত বয়স্কদের তিনটি গ্রুপের ওপর জরিপ করা হয়েছে। ঐ জরিপে দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের দলের শিক্ষার্থীরা সব থেকে বেশি দ্রুত শিখতে পারে। ইত্তেফাক

 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV