ভোটের আগে ইন্টারনেট পুরোপুরি বন্ধ বাংলাদেশজুড়ে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নির্বাচনের আগের রাতে বাংলাদেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার। একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে শনিবার দুপুর থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ করে দেয়া হয়।
পরে মধ্যরাতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে টু-জি ইন্টারনেট সেবাও বন্ধ করার নির্দেশনা দেয়। ভোটের পরদিন ৩১ ডিসেম্বর প্রথম প্রহর (০০.০১ আওয়ার) পর্যন্ত এই ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলেছে তারা।
এর ফলে শনিবার রাত ১১টার পর থেকে মোবাইল গ্রাহকরা সম্পূর্ণরূপে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন।
এর আগে শনিবার বিকাল ৩টার পর থেকে ফোর জির ভয়েস ও ডেটা এবং থ্রি জির ডেটা সেবা পুরোপুরি বন্ধ রাখতে বলে বিটিআরসি।
একটি মোবাইল অপারেটর কোম্পানির একজন কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন এবং রাত ১১টার পর থেকে টু জি ইন্টারনেটও বন্ধ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল।
শীর্ষকাগজ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








