Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভোট জালিয়াতির অভিযোগে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের বিশাল সমাবেশ, প্রতিপক্ষের পাল্টা বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: November 15, 2020 | 1:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভোট জালিয়াতির অভিযোগে এবার বিশাল সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা। গতকাল ১৪ নভেম্বর শনিবার রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন, এতে অংশ নেয় ওথ কিপারস মিলিশিয়া, প্রাউড বয়েজ’সহ বেশ কয়েকটি উগ্র ডানপন্থী গ্রুপ। হোয়াইট হাউজের কাছের ফ্রিডম প্লাজা থেকে শুরু করে সুপ্রিমকোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ট্রাম্পকে নির্বাচনে জয়ী হিসেবে দাবি করে তার সমর্থকরা। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আখ্যা দেয় ধোঁকাবাজি হিসেবে। রাজধানীর বাইরেও বিভিন্ন শহরের রাজপথে নামে ট্রাম্প সমর্থকরা। এসময় গলফ ক্লাবে ফুরফুরে মেজাজে ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ‘মেগা মার্চ’ সমাবেশ উপলক্ষে দূরের রাজ্য থেকেও ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে সমবেত হয়েছে।

এদিকে এ সময়ে প্রতিপক্ষও বিক্ষোভ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওয়াশিংটন ডিসিতে পাল্টাপাল্টি বিক্ষোভ থেকে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। কমপক্ষে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে অনলাইন স্কাইনিউজ, বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুটি বড় বিক্ষোভকারী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। সুপ্রিম কোর্টের কাছে পাল্টা কিছু বিক্ষোভকারী কালো ছাতা ও শিল্ড ব্যবহার করেন। তারা ট্রাম্পের সমর্থকদের নাৎসী বলে অভিহিত করেন। রয়টার্সের সাংবাদিকরা প্রত্যক্ষ করেন যে, কমপক্ষে অর্ধ ডজন মানুষ ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে যায়। এ সময় বেশ উত্তেজনা দেখা যায়। তবে তা ছিল বিচ্ছিন্ন ঘটনা। এ সময়ে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV