ভোলার বোরহানউদ্দিনে পুলিশি হামলার নিন্দা ও নিহতদের স্মরনে শোক সভা নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইন্টস্হ খাবার বাড়ীতে ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউএসএ ইনক ২০ শে অক্টোবর রবিবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিনে অনাকাংখিত ঘটনার প্রতিবাদ ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় এক সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা রুহুল আমিন ভূঁইয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আবদুর রহমান জুয়েল ও দফতর সম্পাদক মোহাম্মাদ আকতার হোসেন।
শুরুতে অথ সহ কোরআন তেলাওয়াত করেন মো: আবদুল কাদের খান। সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ আ:কাদের খান, প্রভীব কুমার রায়, মফিজুল হোসেন নিজাম, ফরিদ রহমান মোল্লা, শেখ ফরিদ, মাসুম, আবদুর রহমান জুয়েল, গোলাম মোস্তফা টিটু, মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ আকতার হোসেন। আবদুল কাদের খান তার বক্তব্যে বলেন, পুলিশি বর্বতায় জড়ে গেল অনেক গুলো তাজা প্রান এবং আহত হয়েছেন ২ শতাধিক। পুলিশের এহেন আচরন সরকারকে বিব্রত করার জন্যই ঘটিয়েছে। তিনি আরো বলেন, এহেন পরিস্থিতির যে বা যারা জড়িত অর্থাৎ ফেসবুকে মুসলমানদের প্রান রাসুল (সঃ) কে কুট্যক্তি করেছেন তার দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে করে ভবিষৎতে এর পূনরা বৃত্তি না ঘটে। প্রবীর কুমার রায় তার বক্তেব্যে বলেন, ভোলা সাম্প্রদায়িক ঐতিহ্য দীঘদিনের। আমরা মিলে মিশে ভালই ছিলাম। বর্তমান পরিস্থিতি অনাকাংখিত সবাইকে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি মোকাবিলার জন্য সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সভায় সর্ব সম্মতিক্রমেই বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয়:
শহীদ পরিবারবর্গকে আথিক অনুদান প্রদান এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
পুলিশের অমানবিক আচরনের জন্য তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান।
ফেসবুকে আমাদের প্রান রাসুল (সঃ) কে কট্যুক্তি করে যে বা যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের কে তড়িৎ শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানান।
সভাপতির ভাষনে রুহুল আমিন ভূঁইয়া বলেন, এটা সম্পূন ভাবে অনাকাংখিত যে পুলিশের হামলায় অনেক গুলো তাজা প্রান চলে গেল এবং ২ শতাধিক আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভোলাবাসীকে ধৈর্যের সাথে এই অনাকাঙ্ক্ষিত বিপদের মোকাবেলা করার জন্য অনুরোধ জানাই। শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আবদুল কাদের খান।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








