Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভ্যালেন্টাইন’স ডে, সঙ্গিনীর পেছনে হাত খুলে খরচের পরামর্শ ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: February 16, 2012 | 1:03 PM

ডেস্ক: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে মার্কিন পুরুষদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেছেন, ভ্যালেটাইনস ডের কথা ভুলে যাবেন না। উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে গতকাল যুক্তরাষ্ট্রে ছিল ভ্যালেনাইটসন যে বা ১৪ই ফেব্রুয়ারি। ১৯ বছরের সংসার জীবনে মিশেলের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে তিনি এরকম বিশেষ দিন মনে রাখতে ও পরিকল্পনা করতে নিজেও প্রয়োজনে রিমাইন্ডারের সহায়তা নিয়েছেন। ভালবাসা প্রকাশে এ ধরনের পথ অনুসরণ করতে তিনি মার্কিন পুরুষদের প্রতিও আহ্বান জানান। তিনি পুরুষদের তাদের সঙ্গিনীদের পেছনে হাত খুলে খরচ করার পরামর্শ দিয়েছেন। ওবামা বলেন, একথা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তবে বিশেষ এই দিনটিতে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন পুরুষরা। খুব সাবধানে খরচ করেন।
অথচ খোদ মার্কিন মুলুকের প্রেসিডেন্টও তার স্ত্রীর প্রতি তার বিশেষ দায়িত্বের কথা ভুলে যাননি। তিনি স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে স্ত্রী মিশেল ওবামাকে ভ্যালেন্টাইন’স ডে’র সম্ভাষণ জানিয়ে টুইটারে একটি বার্তা পোস্ট করেন। বিভিন্ন পরিকল্পনা যে নিয়েছিলেন স্ত্রীকে সন্তুষ্ট করতে তাতে কোন সন্দেহ নেই। তবে মিশেলকে খুশি করতে ঠিক কত বড় আয়োজন ছিল সে সম্পর্কে কিছু জানালেন না। অবশ্য তিনি বলেছেন, আমার স্ত্রীকে নিয়ে আমি রাতের খাবার খেতে যাবো। ওবামা দম্পতি মঙ্গলবার ভার্জিনিয়ার ভারমিলিয়ন রেস্টুরেন্টে তাদের নৈশভোজ সেরেছেন। বাকি পুরুষরাও এ ধরনের পরিকল্পনা করতে পারেন বলে পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV