ভয়েস অব আমেরিকার খ্যাতনামা সংবাদ ভাষ্যকার কাফি খান আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ভয়েস অব আমেরিকার খ্যাতনামা সংবাদ ভাষ্যকার কাফি খান আর নেই। ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া স্টেটের আর্লিংটনে অবস্থিত ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে ১ জুলাই বৃহস্পতিবার অপরাহ্নে ৯২ বছর বয়সে কাফি খান শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দুই পুত্র এবং দুই কন্যার জনক কাফি খানের জানাজা স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর সুগারল্যান্ড রোডে অবস্থিত আদমস সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয় এবং নিকটস্থ মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যু সংবাদে প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কাফি খান ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে অবসর নিয়েছিলেন ১৯৯৪ সালে। তারপর প্রবাসে পুত্র-কন্যা ও নাতি-নাতনীর সান্নিধ্যে অবসর জীবন কাটাচ্ছিলেন প্রবীন এই সংবাদ ভাষ্যকার। কাফি খানের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার বারাসাত এলাকার কাজীপাড়া গ্রামে।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়েও কাফি খান ওয়াশিংটন ডিসিতে কর্মরত অবস্থায় কিছু প্রবাসীর সাথে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








