মধ্যবয়সি নারীদের ঘুমের সমস্যা বেশি

মধ্যবয়স্ক নারীদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশের ঘুমের সমস্যা রয়েছে। আর এই সমস্যার সঙ্গে জীবনমান, দীর্ঘস্থায়ী অসুখ এবং ওষুধের সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এসব তথ্য।
ফিনল্যান্ডের টুর্কু বিশ্ববিদ্যালয় পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ড. পাইভি পোলো। তিনি বলেছেন, সাধারণত আমরা ধরে নেই রজোনিবৃত্তির কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই রজোনিবৃত্তিই সব সমস্যার কারণ। ফলে চিকিত্সকরা এটি মাথায় রেখেই চিকিত্সা দেয়ার চেষ্টা করে বলে মনে করেন পোলো। তিনি তার গবেষণায়, ঘুমের সঙ্গে অন্যান্য জটিলতার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেছেন।
সাম্প্রতিক গবেষণায় তাই ঘুম সমস্যার অন্যান্য কারণের দিকে নজর দেয়া হয়েছে। পোলো এবং তার সহকর্মীরা তাদের গবেষণায় ৮৫০ মধ্যবয়সী নারীর সহায়তা নিয়েছেন। তাদের বয়স গড়ে ৪২ বছর। এই নারীদের মধ্যে এক-তৃতীয়াংশের ডায়াবেটিস, হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে। আর ২৮ শতাংশ নারী নিয়মিত ওষুধ গ্রহণ করেন।
এই নারীরা প্রায়ই অভিযোগ করেন, রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়। ষাট শতাংশের সপ্তাহে অন্তত একবার এই সমস্যা হয়। ষোল শতাংশ নারীর সহজে ঘুম আসে না আর বিশ শতাংশের খুব সকালেই ঘুম ভেঙে যায়। সপ্তাহে অন্তত একদিন এমন হয়। সকালবেলা ঘুমভাব কাটে না ৪২ শতাংশ নারীর আর সারাদিন ঘুম ঘুম ভাব থেকে যায় ৩২ শতাংশের।
বলাবাহুল্য, ঘুমের সমস্যা যে কোনো বয়সী মানুষেরই হতে পারে। তবে নারীদের মধ্যে এই সমস্যা একটু বেশি। মাসিক ঋতুচক্রের সঙ্গে সম্পৃক্ত হরমোনের পরিবর্তন এবং রজোনিবৃত্তিকে এজন্য কিছুটা দায়ী করা যেতে পারে, বলছেন গবেষকরা। তবে তারা মনে করেন, মাঝে মাঝে মদ্যপানের সঙ্গে ভালো ঘুম এবং কর্মস্থলে ঘুমিয়ে না পড়ার সম্পর্ক রয়েছে।
ঘুমের সমস্যার সঙ্গে মেয়েদের ওজন এবং শারীরিক কর্মকাণ্ডের সম্পর্ক তেমন একটা খুঁজে পাননি গবেষকরা। আসলে গবেষণায় সহায়তাকারী নারীরা সবাই সাধারণ শারীরিক গঠনের অধিকারী ছিলেন। সম্ভবত সেকারণেই এই বিষয়টি উঠে আসেনি। তবে এর আগে পরিচালিত এক গবেষণায় স্থূলতার সঙ্গে নিদ্রাহীনতার সম্পর্ক খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা।
ড. পাইভি পোলো বলেন, ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনের এক-তৃতীয়াংশই ঘুমিয়ে কাটাই। আর ঘুমের সমস্যা কোনো রোগের পূর্বলক্ষণ হতে পারে। মানসিক অবস্থার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। চিকিত্সকদের এসব বিষয় মাথায় রাখতে হবে। সূত্র : ডিডব্লি/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements