Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মন্ত্রিত্ব ছাড়ছেন না হিলারি ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: June 11, 2011 | 1:48 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পদের জন্য ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না হিলারি ক্লিনটন। তিনি নিজেই এ ধরনের গুজব প্রত্যাখ্যান করে দিয়েছেন। হিলারি ক্লিনটন ২০১২ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে বিশ্ব ব্যাংকের  প্রেসিডেন্ট হতে পারেন বলে রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হিলারি পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার গুজব নাকচ করে দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছিল, বিশ্ব ব্যাংকের শীর্ষ পদের ব্যাপারে তার আগ্রহ রয়েছে এবং বিষয়টি নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সঙ্গে তিনি কথাও বলেছেন। ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছিল। এতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি এবং বারাক ওবামার এক সময়ের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারির এই ইচ্ছার প্রতি প্রেসিডেন্ট ওবামাও সমর্থন জানিয়েছেন বলে জানা  গেছে। আগামী বছরের মাঝামাঝি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের মেয়াদ শেষ হবে। হিলারি বেশ আগেই জানিয়ে দিয়েছিলেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনের কোন ইচ্ছা তার নেই। তবে হিলারির বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার ব্যাপারে হোয়াইট হাউস কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এ সম্পর্কিত সব খবর প্রত্যাখ্যান করেছেন হিলারির মুখপাত্র ফিলিপ রেইনস। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন এ ধরনের খবর ১০০ পারসেন্ট মিথ্যা এবং রয়টার্সের দেয়া খবর সত্য নয়। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV