Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মন্ত্রিসভায় নারী ও কৃষ্ণাঙ্গ নেই সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 12, 2013 | 11:42 AM

ডেস্ক : দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচিত হওয়ার পথে কৃষ্ণাঙ্গ ও নারীদের সবচেয়ে বেশি অবদান ছিল। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে বেশ কয়েকজন নতুন মন্ত্রী থাকলেও নেই নারী কিংবা কৃষ্ণাঙ্গ সদস্য। লক্ষণীয় বিষয় হচ্ছে, নতুন মন্ত্রীদের সবাই শ্বেতাঙ্গ এবং পুরুষ। এ কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ওবামা। খবর রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও ওয়াশিংটন পোস্টের। প্রথমে নারী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জায়গায় জন কেরিকে মনোনীত করেন তিনি। এরপর চুক হেগেলকে প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত করেন, সিআইএর প্রধান করেন জন ব্রেনানকে, সর্বশেষ অর্থমন্ত্রী পদে জ্যাক লিউকে মনোনয়ন দেন। মনোনয়নপ্রাপ্তরা সবাই শ্বেতাঙ্গ এবং পুরুষ। মন্ত্রিসভায় নারী এবং কৃষ্ণাঙ্গ না থাকায় খোদ ডেমোক্র্যাটরাই ওবামার সমালোচনা করছেন। এর আগে বেশ কয়েকটি নারী সংগঠন দাবি করেছিল- মন্ত্রিসভায় নারীর সংখ্যা বিলুপ্ত হতে যাচ্ছে, যেটি পুরুষতান্ত্রিক মনোভাবের পরিচয়। অন্যদিকে ওবামা মন্ত্রিসভার প্রথম হিস্প্যানিক নারী শ্রমমন্ত্রী হিলদা সোলিস বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া গত মাসে পরিবেশ রক্ষা-সংক্রান্ত সংস্থার প্রধান কৃষ্ণাঙ্গ নারী লিসা পি জ্যাকসন (মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা) জানিয়েছেন, পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেসের জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতা চার্লস অ্যাঙ্গেল বলেন, ওবামার এ ধরনের মনোনয়ন অত্যন্ত বিব্রতকর। নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট সিনেটর জ্যানি শাহিন বলেছেন, এ ধরনের মনোনয়ন সত্যিই হতাশাজনক। যুক্তরাষ্ট্রের জাতীয় কংগ্রেসের নিউ হ্যাম্পশায়ারের সব সিনেটরই নারী। জ্যানি আরও বলেন, বর্তমান মন্ত্রিসভা সার্বিকভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে না। সেখানে সব বর্ণের মানুষ দেখতে চায় জনগণ। ওবামার নারীবিহীন মন্ত্রিসভা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রিপাবলিকান সদস্যরাও। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক হুকাবে বলেন, নারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ওবামাকে অভিনন্দন। যে কারণে ডেমোক্র্যাটরা মিট রমনির সমালোচনা করতে ছাড়েননি, ওবামা ঠিক সে কাজটি করেছেন। তার মন্ত্রিপরিষদকে নারীবিহীন করে তুলেছেন। ওবামার জয়ের পেছনে নারী ভোটারদের বিশাল অবদান রয়েছে। সে ক্ষেত্রে নারীদের দাবি তার প্রতি একটু বেশিই ছিল। বর্তমান মন্ত্রিসভায় পুরুষদের আধিপত্য মার্কিন নারীদের হতাশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV