মন্দার অজুহাতে লাখো আমেরিকান যখন ছাঁটাই………
এনা: মন্দার অজুহাতে আমেরিকায় অসংখ্য কর্মচারি ছাঁটাইয়ের ঘটনা ঘটলেও গত দু’বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতা বাড়ানো হয়েছে ১২% এরও বেশী। আর যাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তারা প্রত্যেকেই বার্ষিক বেতন পান ১৬ মিলিয়ন ডলারের (১১২ কোটি টাকা) বেশী। অন্তত: ৩ জন রয়েছেন যাদের বেতন হচ্ছে ৭০ মিলিয়ন ডলারের অধিক। এরা হলেন ভায়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ পি ডোমেন-৮৪.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৯১ কোটি টাকা, অক্সিডেন্টাল পেট্রলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা রে আর ইরাণী-৭৬.১ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৩২ কোটি টাকা এবং ওরাকলের প্রধান নির্বাহী লরেন্স জে ইলিসন-৭০.১ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৯০ কোটি টাকা। ৩২ মিলিয়ন ডলার করে বেতন পাচ্ছেন ডিরেক্ট টিভি তথা ডিটিভির প্রধান নির্বাহী মাইকেল ডি হোয়াইট এবং স্ট্যানলি ব্ল্যাক এন্ড ডিকারের প্রধান নির্বাহী জন এফ লোগ্রেন। ২৮ মিলিয়ন ডলার করে পাচ্ছেন কমক্যাস্টের প্রধান নির্বাহী ব্রায়ান এল রবার্টস এবং ওয়াল্ট ডিজনীর প্রধান নির্বাহী রবার্ট এ ইগার। উচ্চ বেতনের চাকরি করছেন এমন কর্মকর্তার তালিকায় আরো রয়েছেন ফোর্ড মটরের নির্বাহী কর্মকর্তা এলেন মুলালী-২৬.৫ মিলিয়ন ডলার, আইবিএম’র প্রধান নির্বাহী স্যামুয়েল জে প্যালমিসানো-২৫.২ মিলিয়ন ডলার, ইমারসন ইলেক্ট্রিক্যালের প্রধান নির্বাহী ডেভিড এন ফার-২২.৯ মিলিয়ন ডলার, স্টারবাকের প্রধান নির্বাহী হাওয়ার্ড শোল্টজ-২১.৭ মিলিয়ন ডলার, জনসন এন্ড জনসনের প্রধান নির্বাহী উইলিয়াম সি ওয়েল্ডন-২১.৬ মিলিয়ন ডলার, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী লুইস সি ক্যামিলারী-২০.৬ মিলিয়ন ডলার, এটিএন্ডটির প্রধান নির্বাহী র্যান্ডেল স্টিফেনসন-২০.২ মিলিয়ন ডলার, এ্যাবট ল্যাবরেটরিজের প্রধান নির্বাহী মাইলস ডি হোয়াইট-২০ মিলিয়ন ডলার, থ্রি এমের প্রধান নির্বাহী জর্জ ডব্লিউ বাকলী-১৯.৭ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন। যুক্তরাষ্ট্র শ্রম মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। অপরদিকে ‘আমেরিকান এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসর’-এর হিসাব অনুযায়ী ২০০৯-১০ শিক্ষা বর্ষ থেকে ২০১০-১১ শিক্ষা বর্ষে অধ্যাপকগণের বেতন বেড়েছে ১.৪%। যদিও উপরোক্ত সময়ে কলেজ-ভার্সিটিতে অর্থ সংকটের কারণে অপরাপর লেকচারার, সহকারী অধ্যাপক এবং কর্মকর্তা-কর্মচারিদের বেতন কমেছে ৩০%। সূত্রমতে সরকারী ইউনিভার্সিটির চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণের বেতন অনেক বেশী। সরকারী ইউনিভার্সিটির একজন অধ্যাপক বেতন পাচ্ছেন সর্বোচ্চ ১১৮০৫৪ ডলার এবং সহকারী অধ্যাপক পাচ্ছেন ৬৯৭৭৭ ডলার করে। অপরদিকে প্রাইভেট ইউনিভার্সিটির অধ্যাপক পাচ্ছেন বার্ষিক ১৫৭২৮২ ডলার এবং সহকারী অধ্যাপক পাচ্ছেন ৮৬১৮৯ ডলার করে। জানা গেছে, লিবারেল আর্ট কলেজ এবং কম্যুনিটি কলেজের অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণের বেতন অনেক কম। তবে সব ধরনের কলেজ-ভার্সিটির মহিলা অধ্যাপকের চেয়ে পুরুষের বেতন বেশী।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








